ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • এশিয়ান গেমসে টাইগার্সদের উড়িয়ে ফাইনালে ভারতে

    এশিয়ান গেমসে টাইগার্সদের উড়িয়ে ফাইনালে ভারতে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হতাশার একটি দিন দেখল বাংলাদেশের নারী ক্রিকেট দল। ঘরের মাঠে পরাস্ত করা সেই ভারতের বিপক্ষেই উড়ে গেল নিগার সুলতানা জ্যোতির দল। এশিয়ান গেমসে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে ভারত।

    ২৪ সেপ্টেম্বর সকাল ৭টায় এশিয়ান গেমসের প্রথম সেমিফাইনালের ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৭.৫ ওভারে মাত্র ৫১ রান তুলে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ৭০ বল হাতে রেখে ৮ উইকেটের জয় তুলে নেয় ভারত। 

    বৃষ্টিভেজা মাঠে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট পড়তে থাকে জ্যোতিদের। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সর্বোচ্চ ১২ রান করেন। আর কেউই দুই অঙ্কের কোটায় যেতে পারেননি। সবমিলিয়ে ১৭ ওভারে ৫১ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ভারতের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন পূজা বস্ত্রকার।

    বৃষ্টিতে কাভারের নিচে থাকা উইকেটে বাংলাদেশের বোলাররাও কিছুটা চমক দেবে এমন প্রত্যাশা ছিল। তবে সেরকম কিছু হয়নি। ভারতের ব্যাটসম্যানরা স্বাভাবিক ছন্দেই ব্যাটিং করে গেছেন। তাতে ৭০ বল বাকি থাকতেই দলটি জয়ের বন্দরে পৌঁছে যায়। ভারতের পক্ষে জেমিমা রদ্রিগেজ সর্বোচ্চ ২০ এবং শেফালি ভার্মা ১৭ রান করেন। আর বাংলাদেশের ফাহিমা ও মারুফা একটি করে সান্ত্বনার উইকেট পেয়েছেন। ভারতের বিপক্ষে সেমিফাইনালে হেরে এবার বাংলাদেশ লড়বে ব্রোঞ্জের লড়াইয়ে। সোমবার সকাল ৭টায় জ্যোতিদের নামতে হবে পাকিস্তান অথবা শ্রীলঙ্কার বিপক্ষে।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ