ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • আগামী দুদিন ভারী বর্ষণের আভাস

    আগামী দুদিন ভারী বর্ষণের আভাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গ্রীষ্মের তাপদাহ শেষে শুরু হয়েছে অষাঢ়ে বর্ষণ। শুরুতেই দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ হচ্ছে। এদিকে, বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

    আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশেই কম-বেশি বৃষ্টিপাত হচ্ছে। তবে দক্ষিণ-পূর্বাঞ্চলে হচ্ছে অতিভারী বর্ষণ। বুধবার (১৫ জুন) দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে হাতিয়ায়, ১২৬ মিলিমিটার। তারপরেই বেশি বর্ষণ হয়েছে সন্দ্বীপে, ১০৩ মিলিমিটার। তবে দেশের অন্য স্থানের তুলনায় ঢাকা বিভাগে বর্ষণ কম হয়েছে। রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ৫ মিলিমিটার।

    আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান জানান, বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

    আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী দুই দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ