ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • জুটি ভাঙলেন খালেদ, কেড়ে নিলেন নিকোলসের ফিফটি

    জুটি ভাঙলেন খালেদ, কেড়ে নিলেন নিকোলসের ফিফটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৩৬ রানে ছিল না ৩ উইকেট। টস জিতে ব্যাট করতে নেমে টাইগার পেসারদের তোপের মুখে পড়েছিল নিউজিল্যান্ড। সেই বিপর্যয় থেকে দলকে উদ্ধার করেন হেনরি নিকোলস আর টম ব্লান্ডেল।

    চতুর্থ উইকেটে ১১১ বলে ৯৫ রানের জুটি গড়েন তারা। অবশেষে এই জুটিটি ভেঙেছেন অভিষিক্ত পেসার খালেদ আহমেদ। নিকোলসকে হাফসেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরিয়েছেন তিনি।


    ৬১ বলে ৬ বাউন্ডারিতে ৪৯ করে খালেদকে ড্রাইভ খেলতে গিয়ে উইকেটরক্ষকের ক্যাচ হয়েছেন নিকোলস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৩১ রান। ব্লান্ডেল ৫১ আর রাচিন রাবিন্দ্রা শূন্য রানে অপরাজিত আছেন।

    মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচে টস জিতেছেন কিউই অধিনায়ক লুকি ফার্গুসন। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


    তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা একদমই ভালো হয়নি কিউইদের। ইনিংসের তৃতীয় ওভারেই আঘাত হানেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। ১৫ রানে প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ।

    ৮ বলে ০ রান করেন মোস্তাফিজের লাফিয়ে উঠা ডেলিভারিতে ব্যাট ছুঁইয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন উইল ইয়ং। এরপর ইনিংসের সপ্তম ওভারে মোস্তাফিজ ফিরিয়েছেন ফিন অ্যালেনকে (১২)। প্রথম স্লিপে ক্যাচ নেন সৌম্য সরকার। ২৬ রানে দ্বিতীয় উইকেট হারায় কিউইরা।

    টেস্ট দলে তিনি প্রায় নিয়মিত। তবে ওয়ানডে অভিষেক হলো আজই। অভিষেক ম্যাচে প্রথম ওভারেই ঝলক দেখালেন খালেদ আহমেদ।


    কিউই ইনিংসের অষ্টম ওভারে খালেদের হাতে বল তুলে দেন অধিনায়ক লিটন দাস। প্রথম বলে বাউন্ডারি হজম করলেও এরপর দারুণভাবে লাইন ফিরে পান খালেদ। পঞ্চম বলে তিনি স্কয়ার লেগে তাওহিদ হৃদয়ের ক্যাচ বানান অনেকটাই সেট হয়ে যাওয়া চাদ বয়েসকে (১৯ বলে ১৪)।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ