ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দীগঞ্জে কৃষককে গলা ও হাত পায়ের রগ কেটে হত্যা করল বোরকা পরা দুর্বৃত্তরা তিনদিন পর নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী সহকর্মী-স্বজনদের চোখের জলে জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জিকে শেষ বিদায় শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ কথা কম, কাজ বেশি- এটিই আমাদের মূল লক্ষ্য: জয়নুল আবেদীন পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার
  • এশিয়া কাপ ফাইনাল

    এক ওভারে ৪ শিকার সিরাজের, ১২ রানে ৫ উইকেট হারালো শ্রীলঙ্কা

    এক ওভারে ৪ শিকার সিরাজের, ১২ রানে ৫ উইকেট হারালো শ্রীলঙ্কা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এশিয়া কাপের ফাইনাল। শ্রীলঙ্কার ঘরের মাঠে খেলা। টসভাগ্যও লঙ্কানদের পক্ষে। কিন্তু ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের তোপের মুখে স্বাগতিক দল, পড়েছে চরম ব্যাটিং বিপর্যয়ে।

    শ্রীলঙ্কা ১২ রান তুলতে হারিয়ে বসেছে ৫ উইকেট। এর মধ্যে মোহাম্মদ সিরাজ এক ওভারেই নিয়েছেন ৪টি। অথচ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতেছিলেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা। প্রথমে ব্যাট করার সিদ্ধান্তই কি কাল হলো?

    প্রথম ওভারে আঘাত হেনেছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। ইনিংসের তৃতীয় বলে তাকে ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দিয়েছেন কুশল পেরেরা (২ বলে ০)।


    নিজের প্রথম ওভার মেইডেন দিয়ে শুরু করেছিলেন সিরাজ। ইনিংসের চতুর্থ ওভারে এসে তিনি দেখিয়েছেন ভয়ংকর রূপ। একে একে সাজঘরে ফিরিয়েছেন লঙ্কান ৪ ব্যাটারকে।

    ওভারের প্রথম বলে পাথুম নিশাঙ্কাকে (৪ বলে ২) রবীন্দ্র জাদেজার ক্যাচ বানান সিরাজ। তৃতীয় বলে তিনি এলবিডব্লিউ করেন সাদিরা সামারাবিক্রমাকে (০)। পরের বলে চারিথ আসালাঙ্কাকে (০) কভারে ক্যাচ দিতে বাধ্য করেন।

    হ্যাটট্রিক ডেলিভারিটি অবশ্য বাউন্ডারি হাঁকিয়েছিলেন ধনঞ্জয়া ডি সিলভা। কিন্তু পরিস্থিতি বুঝতে না পেরে যেন বড় ভুল হয়ে গেলো তার। পরের বলে শরীরের বাইরে খেলতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন ধনঞ্জয়া (২ বলে ৪)। ওই ওভারে ৪ উইকেট নেন সিরাজ।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ