ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • পানি উন্নয়ন বোর্ড মেডিকেল সেন্টারের উদ্বোধন

    পানি উন্নয়ন বোর্ড মেডিকেল সেন্টারের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর গ্রীনরোডস্থ পানি ভবনে উদ্বোধন হলো পানি উন্নয়ন বোর্ড মেডিকেল সেন্টার। পানিসম্পদ মন্ত্রণালয় ও অধীনস্থ অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীদের জরুরী কোভিট চিকিৎসা প্রদান লক্ষ্যে নির্মিত হয়েছে মেডিকেল সেন্টারটি। 

    মঙ্গলবার মেডিকেল সেন্টারটির উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম-এমপি ও উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম-এমপি  

    উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন,  মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে আমাদের কর্মকর্তারা কোভিড চ্যালেঞ্জের মধ্যে কাজ করে যাচ্ছেন। তাই জরুরী প্রয়োজনে চিকিৎসা নিশ্চিতে এই উদ্যোগ। এটা সকলকে কাজে আরো সাহস দিবে বলে আশাকরি। 

    মেডিকেলের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ড. শাহেদ জানান, ' এখানে রয়েছে ১৩ টি বেড, এর মধ্যে ৫টি আইসিইউ বেড, ১ টি এম্ব্যুলেন্স আছে। ২৪/৭ এখানে চিকিৎসক থাকবেন। কোভিড আক্রান্ত রোগীর জরুরী পরিস্থিতি মোকাবেলায় আমাদের সবরকম প্রস্তুতি রয়েছে। 

    এ-সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, অতিরিক্ত সচিব (প্রশাসন) আলম আরা বেগম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ কে এম ওয়াহেদ উদ্দিন চৌধুরী,পানি উন্নয়ন বোর্ডের অতিঃ মহাপরিচালক ফজলুর রশীদসহ ‍ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ