ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • কোহলি-রাহুলের জোড়া সেঞ্চুরিতে ভারতের ৩৫৬ রানের পাহাড়

    কোহলি-রাহুলের জোড়া সেঞ্চুরিতে ভারতের ৩৫৬ রানের পাহাড়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বৃষ্টির কারণে ম্যাচ গড়ালো রিজার্ভ ডেতে। কিন্তু কলম্বোর প্রেমাদাসায় উইকেটের চরিত্র খুব একটা বদলালো না। পাটা উইকেটের সবটুকু সুবিধাই কাজে লাগালেন আগের দিন অপরাজিত থাকা ভারতের দুই ব্যাটার বিরাট কোহলি আর লোকেশ রাহুল।

    দুজনই হাঁকালেন সেঞ্চুরি। ভারতও পেলো ২ উইকেটে ৩৫৬ রানের পাহাড়সম সংগ্রহ। অর্থাৎ জিততে হলে পাকিস্তানের করতে হবে ৩৫৭ রান।

    আগের দিন টস হেরে ব্যাটিং করতে নেমেছিল ভারত। কিন্তু ২৪.১ ওভারে তারা ১৪৭ রান তোলার পর বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হয়ে যায়। আম্পায়াররা অনেকটা সময় অপেক্ষার পরও খেলা শুরু করা না গেলে ম্যাচ গড়ায় রিজার্ভ ডেতে।

    রিজার্ভ ডেতেও ভেজা আউটফিল্ডের কারণে সময়মতো খেলা শুরু করা যায়নি। প্রায় পৌনে দুই ঘণ্টা পর মাঠ প্রস্তুত হয়। আগের দিন রোহিত শর্মা ৫৬ আর শুভমান গিল ৫৮ রানে আউট হয়েছিলেন।


    কিন্তু ২৪.১ ওভারে ১৪৭ রান নিয়ে মাঠে নামা ভারত আজ আর কোনো উইকেট হারায়নি। লোকেশ রাহুল ১০০ বলে আর বিরাট কোহলি ৮৪ বলে করেন সেঞ্চুরি।

    ১৯৪ বলের জুটিতে তারা ২৩৩ রানে অবিচ্ছিন্ন থাকেন। ৯৪ বলে ৯ বাউন্ডারি আর ৩ ছক্কায় ১২২ রানে অপরাজিত থাকেন কোহলি। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ৪৭তম সেঞ্চুরি।

    অন্যদিকে ১০৬ বলে ১২ চার আর ২ ছক্কায় ১১১ রানে অপরাজিত থাকা লোকেশ রাহুলের ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি এটি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ