ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • প্রথম সাফল্য উপহার দিলেন হাসান মাহমুদ

    প্রথম সাফল্য উপহার দিলেন হাসান মাহমুদ
    দিমুথ করুণারত্নেকে আউট করার পর হাসান মাহমুদের উল্লাস। ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তরুণ পেসার হাসান মাহমুদের হাত ধরে এলো প্রথম সাফল্য। যদিও কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ে নেমে প্রথম ওভারেই কাঁপিয়ে দিয়েছিলেন তাসকিন আহমেদ। ইনিংসের চতুর্থ বলেই পাথুম নিশাঙ্কার বিরুদ্ধে জোরালো আবেদনে আম্পায়ার আঙুল তুলে দেন। তবে রিভিউ নিয়ে জিতে যায় শ্রীলঙ্কা।


    স্বাগতিক দলের দুই ওপেনারই হাত খুলে মারার চেষ্টা করছিলেন। ষষ্ঠ ওভারে এসে প্রথম সাফল্য এনে দেন হাসান মাহমুদ। ১৭ বলে ৩ চারে ১৮ রান করা দিমুথ করুণারত্নের ব্যাট ছুঁয়ে বল জমা হয় মুশফিকুর রহিমের গ্লাভসে। ৩৪ রানে ভাঙে শ্রীলঙ্কার ওপেনিং জুটি।


    এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৮.৩ ওভারে ১ উইকেটে ৪৭ রান। বাংলাদেশ একাদশ : মোহাম্মদ নাঈম শেখ, মেহেদী মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

    শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুসল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েললাগে, মহেশ থিকশানা, কাসুন রাজিথা ও মাথিশা পাথিরানা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ