ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

    পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ (শুক্রবার) ভুটানে থিম্পুর চাংলিমিথাং সেটডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ পিছিয়ে পড়ে ২-১ গোলে হারিয়েছে পকিস্তানকে।

    ৬ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। ডান দিক দিয়ে ঢুকে কোনাকুনি শটে বাংলাদেশ গোলরক্ষককে পরাস্ত করেন পাকিস্তানের আবদুল ঘানি।


    বাংলাদেশ ম্যাচে ফেরে ১৪ মিনিটে। ডান দিক থেকে আসা ক্রসে দুই ডিফেন্ডারের মাঝদিয়ে হেডে গোল করেন মুর্শেদ আলী। প্রথমার্ধেই বাংলাদেশ লিড নেয় আবু সাইদের গোলে। ৩০ মিনিটে ডান দিক থেকে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের নিখুঁত ক্রসে দ্বিতীয় পোস্ট দিয়ে প্লেসিংয়ে পাকিস্তানের জালে বল পাঠন আবু সাইদ।

    ইনজুরি সময়ে বাংলাদেশ ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ হারায়। সালাউদ্দিন শাহেদ গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি।


    আগামী ১০ সেপ্টেম্বর ফাইনালে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। প্রথম সেমিফাইনালে ভারত ৮-০ গোলে হারিয়েছে মালদ্বীপকে। ২০১৫ সালে সিলেটে ফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ