ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • দুইশ’ রানের আগেই অলআউট বাংলাদেশ

    দুইশ’ রানের আগেই অলআউট বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তান ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল শান্ত ইনজুরিতে ছিটকে গেছেন। অন্য সেঞ্চুরিয়ান মেহেদী মিরাজ পাকিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে নেমে শূন্য করেন। রান পাননি লিটন-হৃদয়রা। পঞ্চাশের আগে চার উইকেট হারানো দলকে ১০০ রানের জুটি দেন সাকিব ও মুশফিক। দু’জনই ফিফটি করে ফিরতেই ৩৮.৪ ওভারে ১৯৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

    বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেন সাকিব আল হাসান। কিন্তু ব্যাটিং বান্ধব উইকেটে আট ব্যাটার নিয়েও বিপর্যয় সামলে সংগ্রহ বড় করতে পারেনি তার দল। শুরুতে বিপর্যয়ের পর শেষে বিপর্যয়ে পড়ে অলআউট হয়েছে তার দল।


    এদিন নাঈম শেখের সঙ্গে ওপেনিং করেন মেক শিফট ওপেনার মিরাজ। কিন্তু দ্বিতীয় ওভারে নাসিম আহমেদের প্রথম বলেই ক্যাচ দেন তিনি। গোল্ডেন ডাক মারেন এই ডানহাতি অলরাউন্ডার। জ্বর থেকে সুস্থ হয়ে লাহোরে গিয়ে তিনে ব্যাটিং করেন লিটন দাস। কিন্তু শান্তর অভাব পূরণ করতে পারেননি তিনি। বাইরের বলে ব্যাট দিয়ে ফিরে যান ১৩ বলে চারটি চারের শটে ১৬ রান করে।

    এরপর ওপেনার নাঈম ২৫ বলে ২০ রান করে পুল শট খেলতে গিয়ে ত্রিশ গজের মধ্যে ক্যাচ দেন। তার ব্যাট থেকে চারটি চারের শট আসে। পাঁচে নামা হৃদয় ২ রানে বোল্ড হলে ৪৭ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে ফিফটি করে সাকিব দলের ১৪৭ রানে আউট হন। তার ব্যাট থেকে আসে ৫৭ বলে ৫৩ রান। পুল খেলতে গিয়ে সীমানায় ধরা পড়েন তিনি।

    মুশফিকের সঙ্গে জুটি গড়ার দায়িত্ব পড়ে তরুণ শামীম পাটোয়ারির কাঁধে। কিন্তু তিনিও ব্যর্থ হন। এক ছক্কা মারার পরে আবার তুলে খেলতে গিয়ে ১৬ রানে ধরা পড়েন তিনি। এরপর মুশফিক দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করে আউট হলে অলআউটের পথে পা বাড়ায় বাংলাদেশ। তিনি দলের ১৯০ রানে আউট হন। তিন রানের মধ্যে বাকি তিন উইকেট হারায় হাথুরুসিংহের দল।


    পাকিস্তানের দুই ডানহাতি পেসার নাসিম শাহ ও হ্যারিস রউফ বাংলাদেশের ইনিংস ধসিয়ে দিয়েছেন। রউফ ৬ ওভারে মাত্র ১৯ রান দিয়ে তুলে নিয়েছেন চারটি উইকেট। ওয়ানডে ক্যারিয়ারের মাত্র ২৭ ম্যাচে উইকেটের ফিফটি ছাড়িয়ে গেছেন তিনি। নাসুম ৩৪ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। এছাড়া শাহিন আফ্রিদি, ফাহিম আশরাফ ও ইফতিখার একটি করে উইকেট নিয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ