ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • জুনিয়র সাফ

    নেপালকে হারিয়ে সেমিতে এক পা বাংলাদেশের

    নেপালকে হারিয়ে সেমিতে এক পা বাংলাদেশের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাফ অনুর্ধ্ব-১৬ টুর্নামেন্টে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাংলাদেশের পয়েন্টের বিকল্প ছিল না। আজ গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে নেপালকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

    ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র ছিল। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে বাংলাদেশ একমাত্র জয়সূচক গোল করে। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্ণার থেকে বক্সের মধ্যে আশিকুর রহমান লাফিয়ে হেড করেন। আশিকের হেড জটলার মধ্যে এক ড্রপ করে জালে প্রবেশ করে। বাংলাদেশ টেন্ট গোলের আনন্দে মেতে উঠে। 


    পিছিয়ে পড়ে নেপাল ম্যাচে ফেরার প্রাণান্ত চেষ্টা করে। বেশ কয়েকটি গোলের সুযোগও তৈরি করেছিল ফরোয়ার্ডদের ফিনিশিং ব্যর্থতায় ম্যাচে সমতা আনতে পারেনি হিমালয়ের দেশটি। বিশেষ ৭৮ মিনিটে নেপাল এক আক্রমণে বাংলাদেশের গোলরক্ষককে পরাস্ত করে পোস্ট উন্মুক্ত করলেও বল জালে পাঠাতে ব্যর্থ হয়। 

    বাংলাদেশও ব্যবধান দ্বিগুণের সুযোগ পেয়েছিল। ৮৮ মিনিটে বাংলাদেশের এক আক্রমণ গোললাইন থেকে সেভ করে নেপাল। নির্ধারিত ৯০ মিনিট শেষে ৬ মিনিট ইনজুরি সময় দেন রেফারি। একেবারে শেষ মিনিটে নেপাল বক্সের সামনে ফ্রি কিক পায়। বক্সের উপর থেকে নেয়া জোরালো শটটি পোস্টের সামান উপর দিয়ে যায়। শটের পরপরই রেফারি ম্যাচ শেষের বাশি বাজান। বাংলাদেশের খেলোয়াড়রা স্বস্তিতে মাটিতে নুয়ে পড়েন আর নেপালের খেলোয়াড়রা হতাশায়। 

    গ্রুপের দুই ম্যাচ শেষেন বাংলাদেশের পয়েন্ট তিন। ভারত এক ম্যাচে তিন আর নেপাল এক ম্যাচে শূন্য। তাই ভারত-নেপাল ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশকে সেমিফাইনালের জন্য। ভারত জিতলে বা ড্র করলে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে সহজভাবেই। নেপাল ভারতকে ১-০ গোলে হারালে নাটকীয়তা তৈরি হবে। তখন তিন দলেরই পয়েন্ট ও গোল ব্যবধান সমান হবে। 

    তখন কার্ডের ভিত্তিতে দুই দল সেমিফাইনাল খেলবে। আবার নেপাল ২ গোলের ব্যবধানে জিতলে তখন গোল ব্যবধানে ভারত বাদ পড়তে পারে। নেপাল যদি গোল দিয়ে এক গোলের ব্যবধানে জিতে তাহলে ভারত ও নেপাল সেমিফাইনাল খেলবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ