ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাচ্ছেন লিটন

    এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাচ্ছেন লিটন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এশিয়া কাপের স্কোয়াডে থাকা লিটন দাস জ্বরের কারণে ধরতে পারেননি শ্রীলঙ্কার বিমান। শেষ পর্যন্ত তার বদলি হিসেবে উড়িয়ে নেওয়া হয় এনামুল হক বিজয়কে। তবে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করার পর লিটনকে এবার অন্তর্ভূক্ত করা হচ্ছে এশিয়া কাপের দলে।

    এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াডের সঙ্গে যোগ দিতে ৪ সেপ্টেম্বর পাকিস্তান যাচ্ছেন লিটন দাস। এখনো কাজ চলছে কিভাবে লিটনকে দলে অন্তর্ভূক্ত করা হবে। শ্রীলঙ্কা থেকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

    সুপার ফোরের প্রথম ম্যাচে বুধবার (৬ সেপ্টেম্বর) পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সে ম্যাচের আগেই দলের শক্তি বৃদ্ধি করতে লিটনকে ফের দলে নিচ্ছে টিম ম্যানেজমেন্ট। সে কারণেই দলের সঙ্গে যোগ দিতে আজ পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা শুরু করছেন লিটন। জানা গেছে, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাত ৯.১৫ মিনিটে ঢাকা ছাড়বেন এই বাংলাদেশি ওপেনার।

    জ্বরের কারণে এশিয়া কাপের দল থেকে লিটনের বাদ পড়ার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, বাংলাদেশ সুপার ফোরে উঠতে পারলে লিটনকে পুনরায় দলের অন্তর্ভূক্ত করা হবে। এখন জ্বর থেকে সেরে ওঠায় তাকে পাকিস্তানে দলের সঙ্গে যোগ দিতে পাঠানো হচ্ছে।

    এশিয়া কাপের স্কোয়াডে এই মুহূর্তে ওপেনার হিসেবে আছেন নাঈম শেখ, তানজিদ হাসান তামিম ও এনামুল হক বিজয়। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নাঈম শেখের সঙ্গে ওপেনিং করতে নেমেছিলেন তানজিদ তামিম। তবে অভিষেক ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি তামিম। নাঈম শেখও বড় ইনিংস খেলতে ব্যর্থ দুই ম্যাচেই। দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে মেইকশিফট ওপেনার হিসেবে খেলানো হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তাই দলের গভীরতা বাড়াতে এবার লিটনকে তলব করল টিম ম্যানেজমেন্ট। 


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ