ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • শের-ই-বাংলা মেডিকেলে ছাত্রী র‍্যাগিং রিট আকারে আনতে বললেন হাইকোর্ট

    শের-ই-বাংলা মেডিকেলে ছাত্রী র‍্যাগিং রিট আকারে আনতে বললেন হাইকোর্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী  র‌্যাগিংয়ের শিকার হওয়ার ঘটনা হাইকোর্টের নজরে আনা হলো তা রিট আকারে আনতে বলেছেন।২৭ আগস্ট বিষয়টি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়টি নজরে আনা হয়। 

    পরে আইনজীবী তামজিদ হাসান জানান, হাইকোর্ট বলেছেন পত্রিকা দেখে আমরা কোনো বিষয় শুনবো না। প্রয়োজন মনে করলে এ বিষয়ে রিট আকারে করতে পারেন। আমরা আগামীকাল র‍্যাগিংয়ের ঘটনা নিয়ে রিট আবেদন দায়ের করব।

    এর আগে এ ঘটনায় কলেজ অধ্যক্ষের কাছে বিচার চাইলেও বিচার পাননি ভুক্তভোগী শিক্ষার্থী; বরং ভুক্তভোগী শিক্ষার্থীর বক্তব্য নেয়ায় সাংবাদিকদের পিটিয়েছেন কলেজের শিক্ষকরা।

    গত বুধবার (২৪ আগস্ট) ওই ছাত্রী র‌্যাগিংয়ের শিকার হন। এ ঘটনায় সংবাদ সংগ্রহের জন্য শনিবার (২৬ আগস্ট) সাংবাদিকরা কলেজে গেলে হামলার শিকার হন তারা।

    জানা গেছে, গতকাল শনিবার কলেজ অধ্যক্ষের কাছে র‍্যাগিংয়ের বিচার চাইতে যান ভুক্তভোগী শিক্ষার্থীও। এদিন সময় টেলিভিশনের রিপোর্টার শাকিল মাহমুদ, চিত্র সাংবাদিক সুমন হাসানসহ চ্যানেল টোয়েন্টি ফোরের স্টাফ রি‌পোর্টার কাওছার হো‌সেন রানা, চিত্র সাংবাদিক রুহুল আমিন, বাংলা নিউজ ২৪ এর রিপোর্টার মুসফিক সৌরভ, এশিয়ান টেলিভিশনের রিপোর্টার ফিরোজ মোস্তাফা ও চিত্র সাংবাদিক আজিম শরিফ যান তথ্য সংগ্রহে। এ সময় ভুক্তভোগীর বক্তব্য নেয়ায় সাংবাদিকদের মারধর করেন কলেজের কমিউনিটি মে‌ডি‌সিন বিভা‌গের শিক্ষক ডা. সৈয়দ বাকী বিল্লাহ ও প্যাথলজি বিভা‌গের সহ‌যোগী অধ্যাপক ডা. প্রবীর কুমার সাহা।

    হামলার শিকার সাংবাদিকরা জানান, ভুক্তভোগীরা তাদের বক্তব্য গণমাধ্যমের কাছে তুলে ধরায় হঠাৎ সাংবাদিকদের ওপর হামলা চালান দুই চি‌কিৎসক। এসময় সাংবাদিকদের হাসপাতালের কক্ষ থেকে বের করে দিয়ে র‌্যাগিংয়ের শিকার ওই ছাত্রী ও তার পরিবারকে আটকে রাখেন দুই চি‌কিৎসক।

    ভুক্ত‌ভোগীর সাক্ষাৎকার নেয়ার সময় হঠাৎ ক‌রেই ডা. বাকী ও ডা. প্রবীর হামলা চালান। ক‌্যা‌মেরা ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করা হ‌য়। হামলার কারণ কি আমরা জা‌নি না। র‌্যা‌গিংয়ের ঘটনা ধামাচাপা দি‌তে সাংবাদিকদের ওপর হামলা করা হ‌য়ে‌ছে।

    পরে ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের উপ ক‌মিশনার আলী আশরাফ ভূঞা গতকাল ব‌লেন, দুপক্ষ‌কে ব‌সি‌য়ে বিষয়‌টির সমাধান করা হ‌য়ে‌ছে।

    গত বুধবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রী হলের ৬০৬ নম্বর কক্ষে এ নির্যাতনের ঘটনা ঘটে। হলে অবস্থান করা ডেন্টাল ৭ম ব্যাচের শিক্ষার্থী ফাহমিদা রওশন ওরফে প্রভা, ৫০তম ব্যাচের নীলিমা হোসেন ওরফে জুঁইয়ের নেতৃত্বে এ ঘটনা ঘটে। তারা নিজেদের ছাত্রলীগের নেত্রী হিসেবে পরিচয় দিয়েছেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে সেখানে সংগঠনটির কোনো কমিটি নেই।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ