ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • কবি কাজী নজরুল ইসলামের ৪৭ তম প্রয়াণ দিবস আজ বরিশালে নানা কর্মসূচির আয়োজন

    কবি কাজী নজরুল ইসলামের ৪৭ তম প্রয়াণ দিবস আজ বরিশালে নানা কর্মসূচির আয়োজন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাম্য ও মানবতার কবি, প্রেমের কবি, দ্রোহের তূর্যবাদক আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭ তম প্রয়াণ দিবস আজ। নিপীড়িত মানুষের বঞ্চনার বিরুদ্ধে দীপ্ত শিখার মতো ক্ষোভ জ্বলে উঠেছিল তাঁর কণ্ঠে। তিনি সর্বদাই তাঁর লেখনি দিয়ে লড়াই করে গেছেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। তাঁর সুর ও ছন্দে ছড়িয়েছেন মানবতার জয়গান। কবি লিখেছিলেন ‘গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।

    বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে কবি, সংগীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। 

    তিনি বিদ্রোহী। আবার তিনিই গানের পাখি বুলবুল। আজ তার ৪৭তম প্রয়াণ দিবসে বরিশালে নানা কর্মসূচি গ্রহণ করেছে নজরুল সাংস্কৃতিক জোট। এ দিন সন্ধ্যা সাতটায় অশি^নী কুমার টাউন হলে আয়োজন করা হয়েছে আবৃত্তি, নৃত্য ও সংগীত। 

    এ উপলক্ষ্যে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

    ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ অবিভক্ত বাংলার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে আবির্ভাব ঘটেছিল কাজী নজরুল ইসলামের। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র আজকের এই দিনে ঢাকার পিজি হাসপাতালের (বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) কেবিনে পৃথিবী ছেড়ে চির বিদায় নেন তিনি। অঙ্কের হিসাবে তার জীবনকাল ছিল ৭৭ বছর। তবে এর মধ্যে সৃষ্টিশীল ছিলেন মাত্র ২৩ বছর। তাঁর অনবদ্য সৃষ্টির কারণে জাতি যথাযোগ্য মর্যাদায় গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করবে জাতীয় কবিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত কবির সমাধি ছেয়ে যাবে বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসার ফুলে ফুলে।  


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ