ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বরিশাল মেডিকেলে অধক্ষের নেতৃত্বে সাংবাদিকের ওপর হামলা, অতপর ক্ষমা প্রার্থনা

    বরিশাল মেডিকেলে অধক্ষের নেতৃত্বে সাংবাদিকের ওপর হামলা, অতপর ক্ষমা প্রার্থনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলে তৃতীয় বর্ষের এক ছাত্রীকে র্যাগিংয়ের ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছে ছয় সাংবাদিক।

    শনিবার সকালে মেডিকেল কলেজ অধ্যক্ষ ফয়জুল বাশারের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। হামলায় শিক্ষক ডা. পবিত্র ও মাসুম বিল্লাহ অংশ নেন। এসময় সাংবাদিকদের ক্যামেরা এবং ট্রাইপট ভাঙচুর করে তাঁরা। এ ঘটনায় ক্ষোভে ফেটে পরে সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    যদিও দুপুরে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন অধ্যক্ষ ফয়জুল বাসারসহ অভিযুক্ত চিকিৎসকরা। হামলার শিকার সাংবাদিকরা হলেন- চ্যানেল টোয়েন্টিফোরের ব্যুরো চীফ কাওসার হোসেন রানা, এশিয়ান টিভির ব্যুরো চীফ ফিরোজ মোস্তফা, সময় টিভির স্টাফ রিপোর্টার শাকিল মাহমুদ, চিত্র সাংবাদিক সুমন হাসান, আমিন ও আজিম শরিফ। হামলার শিকার সাংবাদিক কাওসার হোসেন রানা বলেন, শেরে বাংলা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রী র্যাগিয়ের শিকার হন গত বৃহস্পতিবার। মেডিকেলের ৫ ম ব্যাচের নিলামা হোসেন জুই ও তার সঙ্গীরা র্যাগিং করে। এর বিচার চাইতে ঐ ছাত্রী ও তার মা শনিবার সকালে কলেজ অধ্যক্ষের কাছে যান।

    খবর পেয়ে মেডিকেল কলেজ অধ্যক্ষের কার্যালয়ে তথ্য সংগ্রহে যান বরিশালে কর্মরত সাংবাদিকরা। ভুক্তভোগী ছাত্রীর বক্তব্য সাংবাদিকদের কাছে তুলে ধরায় হঠাৎ-ই সাংবাদিকদের ওপর হামলা করেন কলেজ অধ্যক্ষ ফয়জুল বাসার ও তার সহযোগীরা। এমনকি সাংবাদিকদের রুম থেকে বের করে দিয়ে র্যাগিয়ের শিকার ঐ ছাত্রী ও তার পরিবারকে আটকে রাখে কলেজ অধ্যক্ষ।

    হামলার শিকার সাংবাদিকরা জানান, অধ্যক্ষ ও তার সহযোগীরা সাংবাদিকদের গেট আটকে দিয়ে চর থাপ্পর এবং পরে চেয়ার দিয়ে পেটাতে থাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ফয়জুল বাশার ও তার সহযোগীরা। প্রায় ঘণ্টাখানেক ধরে অবরুদ্ধ থাকার পর পুলিশ এসে গেট খোলে দুপুর ১ টার দিকে সাংবাদিকদের উদ্ধার করে। এসময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিচার চান সাংবাদিক নেতারা। এদিকে, দুপুর সোয়া ২টার দিকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন অধ্যক্ষ ফয়জুল বাসার।

    তিনি বলেন, যে ঘটনা ঘটেছে সে জন্য আমি সবার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। তাছাড়া র্যাগীংয়ের যে ঘটনা ঘটেছে সেজন্য তদন্ত কমিটি গঠন করা হয়ে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অধ্যক্ষ প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। আমরা সাংবাদিক নেতৃবৃন্দ ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বিষয়টি মিমাংশা হয়েছে।

     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ