ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • বিশ্বকাপ জিততে হলে পাকিস্তানকে যা করতে হবে

    বিশ্বকাপ জিততে হলে পাকিস্তানকে যা করতে হবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানে এশিয়া কাপ শুরু হতে মাঝে সময় আছে আর মাত্র ৬দিন। এশিয়া কাপ শেষ হওয়ার ১৭ দিন পর ভারতে শুরু হবে আইসিসি বিশ্বকাপ। গুরুত্বপূর্ণ এই দুটি টুর্নামেন্টের অন্যতম হট ফেবারিট পাকিস্তান।

    এশিয়া কাপ ও বিশ্বকাপে কাঙ্খিত ফল পেতে হলে বেশ কিছু জায়গায় উন্নতি করতে হবে পাকিস্তান ক্রিকেট দলকে। এ ব্যাপারে বেশ কিছু পরামর্শ দিয়েছেন পাকিস্তানের ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী দলের তারকা সদস্য রমিজ রাজা। 

    ক্রিকেট থেকে অবসরে ধারাভাষ্য পেশায় জড়িয়ে যাওয়া রমিজ রাজা বলেন, স্পিন বোলিংয়ের বিপক্ষে পাকিস্তানের বেশ দুর্বলতা রয়েছে। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে এই সমস্যার সমাধান করতে হবে, কারণ ওখানেও তাদের একই কন্ডিশনে খেলতে হবে। যদি আমরা এই সমস্যার সমাধান না করি, তাহলে টুর্নামেন্টে সামনে এগোনো সত্যিই কঠিন হবে।

    গতকাল মঙ্গলবার শ্রীলংকার হাম্বানটোটায় আফগানিস্তানের মতো দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ৪৭.১ ওভারে ২০১ রানেই অলআউট হয় আগানিস্তান। ম্যাচটিতে দুর্দান্ত বোলিংয়ের কারণে পাকিস্তান ১৪২ রানের বড় ব্যবধানে জয় পায়। কিন্তু আফগানদের স্পিন মোকাবেলায় পাকিস্তানের ৮জন ব্যাটসম্যান আউট হন। যা পাকিস্তানকে বেশ চিন্তায় ফেলে দিয়েছে। তাইতো রমিজ রাজা স্পিন মোকাবেলায় বাবর আজমদের পারদর্শী হতে বলেছেন।

    পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান রজিম রাজা আরও বলেছেন, পাকিস্তান দল বাবর আজমের ওপর অনেক বেশি নির্ভরশীল, সেটা টেস্ট ক্রিকেট হোক, ওয়ানডে বা টি-টোয়েন্টি। বাবর আজম শূন্য রানে আউট হলেও তাকে নিয়ে শিরোনাম হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ