ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • রাজপথে থেকেই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: মেনন

    রাজপথে থেকেই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: মেনন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, নির্বাচন সংবিধান মোতাবেকই হবে। এক্ষেত্রে কোনো বিশেষ দল বা রাষ্ট্রের এজেন্ডা অনুসারে সরকার পরিবর্তন হবে না।

    তিনি বলেন, বিএনপি-জামায়াত সরকারের পতন ঘটিয়ে দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তা এদেশের স্বাধীনতাকামী ও গণতান্ত্রিক মানুষ যেকোনো মূল্যে প্রতিহত করবে। ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীকে এ ব্যাপারে রাজপথে থেকেই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

    শনিবার (১৯ আগস্ট) বেলা ১১টায় বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত আইনজীবী সমিতির (এনেক্স ভবন) মিলনায়তনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মেনন এসব কথা বলেন।

    তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ব্যবসায়ীদের সিন্ডিকেটে একতরফাভাবে বাজার নিয়ন্ত্রণ করে মানুষের দুর্দশার শেষ সীমায় পৌঁছে দিয়েছে। সরকারকে অবশ্যই এ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। তা না হলে এর প্রভাব আগামী জাতীয় নির্বাচনে পড়বে।

    এছাড়া আগামী নির্বাচনে বরিশালের বাবুগঞ্জ-মুলাদী ও বানারীপাড়া-উজিরপুরের পার্টিকে সাংগঠনিকভাবে সুদৃঢ় করার নির্দেশ দেন মেনন।

    বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট টিপু সুলতানের সঞ্চালনায় বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলার সভাপতি নজরুল হক নীলু।

    বক্তব্য দেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলার নেতা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হল ফিরোজ, বাবুগঞ্জ উপজেলার সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, উজিরপুর উপজেলার সভাপতি ফায়জুল হক বালি ফারাহিন, মুলাদি উপজেলার সভাপতি গফুর মোল্লা প্রমুখ। বর্ধিত সভা শেষে একটি মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ