ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • ডেঙ্গু প্রতিরোধে বরিশালে পথসভা ও লিফলেট বিতরণ

    ডেঙ্গু প্রতিরোধে বরিশালে পথসভা ও লিফলেট বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশালে দুটি বাস টার্মিনালে প্রচারণা চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় পথসভাসহ লিফলেট বিতরণ করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

    ডেঙ্গু প্রতিরোধে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ১১টায় নগরীর রূপাতলী বাস টার্মিনালে পথসভা করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গৌতম বাড়ৈ। এ সময় তিনি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং দিনে কিংবা রাতে মশারি টাঙিয়ে ঘুমানোসহ নানা পরামর্শমূলক বক্তব্য দেন। পথসভা শেষে টার্মিনালের শ্রমিক, দোকানি ও যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তিনি।

    লিফলেট বিতরণকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. জাবেদ হোসেন চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন। দুপুর ১২টায় নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে একইভাবে পথসভাসহ লিফলেট বিতরণ করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ