ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন
  • ‘মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটে নয়, এদেশের জনগনের ভোটে সরকার গঠন হবে’

    ‘মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটে নয়, এদেশের জনগনের ভোটে সরকার গঠন হবে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটে নয় এদেশের জনগন ভোট দিয়ে নতুন সরকার গঠন করবে। স্বাধীনতা যুদ্ধে যুক্তরাষ্ট্র আমাদের পক্ষে ছিলো না। শেখ হাসিনার সরকারের মাধ্যমে এ্যামেরিকা তাদের এজেন্ডা বাস্তবায়নে ব্যার্থ হয়ে এখন বিএনপির উপর ভর করেছে। 

    আগামী নির্বাচনে বিএনপি কে ক্ষমতায় আনার মার্কিনিদের অপতৎপরতা রুখে দেবে এদেশের জনগন। প্রধানমন্ত্রী  শেখ হাসিনা  ৩৭ ধরনের ভাতা দিচ্ছেন। ভূমিহীনদের ঘর ও জমির ব্যবস্থা করেছে। ভোটের নির্বাচনে ভয় পায় বিএনপি। সংবিধান অনুযায়ী যথাসময় আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে'।  

    বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির  পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী সহ সকল শহীদদের স্মরণে দোয়া-মাহফিল ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

    শুক্রবার বিকেলে  উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাষ্টার শহিদুল ইসলাম মল্লিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল চিশতী, দেলোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভলু, আইন বিষায়ক সম্পাদক এ্যাড. সামসুজ্জামান সোহেল, সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান খান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক আহম্মেদ রিপন, সামীম খান, উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম কিবরিয়া, রহমতপুর ইউনিয়নের আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ