ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন
  • অবৈধভাবে বালু উত্তোলন: ছাত্রলীগ নেতাকে জরিমানা

    অবৈধভাবে বালু উত্তোলন: ছাত্রলীগ নেতাকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের মেহেন্দিগঞ্জের মাসকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ছাত্রলীগ নেতা মো. শাকিল বেপারীকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    বৃহস্পতিবার (১৭ আগস্ট) মেহেন্দিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ এ জরিমানা করেন।

    মো. শাকিল বেপারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

    ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউশন কর্মকর্তা উপজেলার কালিগঞ্জ নৌ-পুলিশের এসআই মো. ওমর ফারুক বলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিলের মালিকানাধীন ড্রেজার দিয়ে মেঘনার শাখা মাসকাটা নদীর পাতারহাট লঞ্চঘাট এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। এ অভিযোগে বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় বালু উত্তোলনকারী ড্রেজার ও দুইটি বালুভর্তি বাল্কহেড জব্দ করা হয়।  

    পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম তানভীর আহমেদ বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে ড্রেজার মালিক ছাত্রলীগ নেতাকে দুই লাখ টাকা জরিমানা করেন।

    এসআই ওমর ফারুক আরও জানান, ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন না করার মুচলেকা রেখে ড্রেজারসহ বাল্কহেড দুইটি ছেড়ে দেওয়া হয়। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে।

    মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুরুননবী জানান, দিনে দুপুরে অবৈধভাবে বালু উত্তোলন করে। নদী ভাঙন রোধে অবৈধ ড্রেজিং বন্ধ করার জন্য জেলা প্রশাসক’র জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এবং নিরাপদ মেহেন্দিগঞ্জ গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান করা হয়েছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ