ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম
  • আবার ব্যর্থ লিটন, বৃথা সাকিবের অলরাউন্ড পারফরম্যান্স 

    আবার ব্যর্থ লিটন, বৃথা সাকিবের অলরাউন্ড পারফরম্যান্স 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাকিব আল হাসানের অল-রাউন্ড পারফর্মেন্সেও লঙ্কা প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ারে জয়ের দেখা পেল না গল টাইটান্স। তাদেরকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালে উঠে গেছে ডাম্বুলা আউর। সাকিব-লিটনের দল গল এখনও টুর্নামেন্টে টিকে আছে। ফাইনালে উঠতে হলে তাদেরকে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে হবে এলিমিনেটরে জয়ী দলের বিপক্ষে।
    কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৪৬ রানে অল-আউট হয় গল টাইটান্স। দলের হয়ে সর্বোচ্চ ৮০ রান করেন ওপেনার লাসিথ ক্রসপুলে। তার ৬১ বলের ইনিংসে ছিল ৭টি চারের মার। আর কোনো ব্যাটার বিশের ঘরেও যেতে পারেননি।
    অপর ওপেনার ভানুকা রাজাপাক্ষে ‘ডাক’ মারেন। তিনে নেমে লিটন দাস আজও ব্যর্থ। ৭ বলে ১ চারে ৮ রান করে ক্যাচ তুলে দেন। চারে নেমে সাকিব আল হাসান বড় স্কোরে ইঙ্গিত দিয়েছিলেন।
    কিন্তু ১৭ বলে ৩ চারে ১৯ রানেই তাকে থামিয়ে দেন ধনাঞ্জয়া ডি সিলভা। ডাম্বুলা আউরার অস্ট্রেলিয়ান বাঁহাতি পেসার হেইডেন কের ১৮ রানে ৩ উইকেট নেন।
    রান তাড়ায় নেমে ৩৩ রানের উদ্বোধনী জুটি পায় ডাম্বুলা। এই জুটি ভাঙতে যৌথভাবে অবদান রাখেন সাকিব এবং লিটন। বাংলাদেশি অল-রাউন্ডারের ঘূর্ণিতে ১৪ বলে ১ চার ৩ ছক্কায় ২৪ রান করা আভিস্কা ফার্নান্দোকে স্টাম্পড করেন উইকেটকিপার লিটন দাস।
    ৪ ওভার বোলিং করে ২৩ রানে সাকিবের শিকার ওই একটিই। ডাম্বুলার অপর ওপেনার কুসল মেন্ডিস আউট হওয়ার আগে করেন ৪৫ বলে ৬ বাউন্ডারিতে ৪৯ রান।  চারে নামা কুসল পেরেরার সঙ্গে তার জুটি ছিল ৫৬ বলে ৬৯ রানের। ৩৯ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৫৩ রান করেন পেরেরা। ২ বল হাতে রেখেই ৬ উইকেটে জিতে যায় ডাম্বুলা।
     


    এএস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ