ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন
  • বন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ

    বন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আকস কুদ্দুসুর রহমান, জেলা যুবদলের সভাপতি মামুন রেজা খানসহ সব বন্দি নেতাকর্মীর মুক্তির দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৭ আগস্ট) বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে দক্ষিণ জেলা বিএনপি।


    এতে সভাপতিত্ব করেন জেলা দক্ষিণ বিএনপির আহ্ববায়ক আবুল হোসেন খান। মানববন্ধনে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বাকেরগঞ্জ উপজেলার সদস্য সচিব নাসির হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্ববায়ক রফিকুল ইসলাম জনি।


    এর আগে সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে প্রথমে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে বরিশাল দক্ষিণ জেলা যুবদল।

    যুবদলের বরিশাল বিভাগীয় সহ-সভাপতি অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ