ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন
  • এইচএসসির প্রথম দিনে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৩৮০

    এইচএসসির প্রথম দিনে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৩৮০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৮০ জন পরীক্ষার্থী।

    এছাড়া বোর্ডের আওতাধীন পিরোজপুর জেলার সরকারি সোহরাওয়াার্দী কলেজে একজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।

    বৃহস্পতিবার (১৭ আগস্ট) বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষায় মোট ৬৪ হাজার ৫৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৪ হাজার ১৯১ জন পরীক্ষার্থী অংশ নেয়।

    বোর্ড সূত্রে জানা গেছে, সুষ্ঠু-সুন্দর পরিবেশে বোর্ডের অধীনে বিভাগের ছয় জেলার ১৩১ কেন্দ্রে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। অনুপস্থিতির মধ্যে ভোলা জেলায় ৬২ জন, বরগুনায় ৩২ জন, পটুয়াখালীতে ৮০ জন, পিরোজপুরে ৩২ জন, ঝালকাঠিতে ৪৪ ও বরিশালে ১৩০ জন।

    বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন জানান, পূর্ণাঙ্গ ১০০ নম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে। সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব জেলা ও উপজেলা প্রশাসন তদারকি করবে। পাশাপাশি বোর্ডের নিজস্ব কর্মকর্তাদের সমন্বয়ে ১২টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ