ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন
  • পুকুরে মিলল শতাধিক জাটকা! 

    পুকুরে মিলল শতাধিক জাটকা! 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাধারণত ইলিশের দেখা মেলে বঙ্গোপসাগরসহ নদ-নদীতে। কিন্তু পুকুর বা দিঘিতে ইলিশ পাওয়া যায় না। অবিশ্বাস্য হলেও পুকুরে ধরা পড়েছে শতাধিক জাটকা (ছোট ইলিশ)। তাও আবার জালের এক টানে।

    গত মঙ্গলবার বরগুনার পাথরঘাটা উপজেলার ১ নম্বর রায়হানপুর ইউনিয়নের রায়হানপুর গ্রামের আলমের বাড়ির পুকুরে পাওয়া যায়। গতকাল বুধবার ইলিশ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।

    আলম মিয়া বলেন, প্রায় ৮০ শতাংশ জুড়ে আমাদের পুকুরে বা দিঘিতে প্রতি বছরই মাছ ধরা হয়, এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার পুকুরে থাকা বড় বড় বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা শুরু করি। এ সময় বিভিন্ন মাছের সঙ্গে জালে উঠতে থাকে একের পর এক জাটকা। যা সংখ্যায় শতাধিক ও প্রায় ৬ কেজি।

    তিনি আরও বলেন, আমাদের পুকুরের পাশেই হলতা নদী। আর এই নদী মিশেছে বিষখালী নদীর সঙ্গে। পুকুরের সঙ্গে হলতা নদীর সঙ্গে সংযুক্ত। তাই জোয়ারের সঙ্গে জাটকা ঢুকতে পারে বলে ধারণা করছি।

    এ বিষয়ে পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, যেহেতু নদীর সঙ্গে পুকুরের একটা সংযোগ আছে, সে কারণে জোয়ার-ভাটায় মাছের ডিম বা পোনা ঢুকতে পারে। এটা নতুন কিছু নয়।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ