ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • অনিয়মের আশঙ্কায় ইউএনও’র কাছে অভিযোগ

    তিন পদে নিয়োগ বোর্ডের দুই সদস্যের পরিবারের ৬ প্রার্থী

    তিন পদে নিয়োগ বোর্ডের দুই সদস্যের পরিবারের ৬ প্রার্থী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জেলার আগৈলঝাড়া উপজেলার রামানন্দের আঁক মাধ্যমিক বিদ্যালয়ের সৃষ্ট তিনটি পদের বিপরীতে নিয়োগ বোর্ডের প্রভাবশালী দুইজন সদস্যের ছয়জন প্রার্থী আবেদন করেছেন। এছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের পরিবারের একজন সদস্যও প্রার্থী হয়েছেন। ফলে নিয়োগে ব্যাপক অনিয়ম হওয়ার আশঙ্কায় বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা।

    অভিযোগে জানা গেছে, ওই বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর পদে একজন, নৈশ প্রহরী পদে একজন ও আয়া পদে একজন লোক নিয়োগের জন্য আগামী ১৮ আগস্ট সকালে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সৃষ্টপদের বিপরীতে কম্পিউটার ল্যাব অপারেটর পদে নয়জন, নৈশ্য প্রহরী পদে আটজন এবং আয়া পদে ১২ জন ব্যক্তি আবেদন করেছেন। এরমধ্যে নিয়োগ বোর্ডের প্রভাবশালী সদস্য স্কুলের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র ঘটকের ছেলে সৌরভ ঘটক ও মেয়ে শম্পা ঘটক কম্পিউটার ল্যাব অপারেটর পদে প্রার্থী হয়েছেন। 

    একইপদে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও নিয়োগ বোর্ডের সদস্য নিত্যানন্দ মজুমদারের মেয়ের ঘরের নাতী মলয় মন্ডল ও তার বোন প্রার্থী হয়েছেন। নৈশ প্রহরী পদে প্রার্থী হয়েছেন ম্যানেজিং কমিটির সভাপতির নাতি নয়ন হালদার ও চয়ন হালদার। আয়া পদে উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়ের মেয়ের ঘরের নাতী সীমা হালদার প্রার্থী হয়েছেন। ফলে নিয়োগ বোর্ডে নানা অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে প্রকৃতযোগ্য ও মেধাবী প্রার্থীরা বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই নিরপেক্ষ নিয়োগ বোর্ড গঠন করে যোগ্য প্রার্থীদের সৃষ্ট তিনটি পদে নিয়োগ দেওয়ার জন্য অভিভাবকরা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর দাবি করেছেন।

    লিখিত অভিযোগের কথা স্বীকার করে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন বলেন, কোনধরনের অনিয়ম করার সুযোগ নেই। প্রকৃতমেধাবী ও যোগ্য প্রার্থীরা যেন স্ব-স্ব পদে নিয়োগ পেয়ে থাকেন, সেজন্য ইতোমধ্যে অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। 
     
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ