বরিশালে শোক দিবস পালন করেছে বিআরটিএ

বরিশালে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বরিশাল বিআরটিএ জেলা ও বিভাগীয় কার্যালয়।
ভয়াল ১৫ আগস্ট বাঙ্গালি জাতীর কলঙ্কময় দিন। আজ এই দিনে জাতি হারিয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের। দিনটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা এবং বিভাগীয় কার্যালয়ে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিআরটিএ বিভাগীয় পরিচালক মোঃ জিয়াউর।
এছাড়াও বাদ আসর বিভাগীয় কার্যালয় বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহত সকল শাহাদাৎ বরণকারীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোঃ রোকুনুজ্জামান, উচ্চমান সহকারী : মো: আবুল হোসেন দর্জি, লাইসেন্স পরিদর্শক সৌরভ কুমার সাহা,স্টোর কিপার মো: আ: রাজ্জাক খানসহ অন্যান্যরা। দোয়া মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো: আবুল হাসান।
আরজেএন