ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • আট মাসে দুর্ঘটনায় ঝড়েছে শতাধিক প্রাণ

    বরিশাল-ঢাকা মহাসড়কের ৪০ কিলোমিটার জুড়ে মৃত্যুকূপ

    বরিশাল-ঢাকা মহাসড়কের ৪০ কিলোমিটার জুড়ে মৃত্যুকূপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল থেকে গৌরনদী ভুরঘাটা পর্যন্ত জাতীয় মহাসড়কটি এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে। দুদিন না যেতেই ঘটছে একের পর এক সড়ক দুর্ঘটনা। কখনো বাসে-বাসে সংঘর্ষ আবার কখনো নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাচ্ছে বাসসহ অন্যান্য যানবাহন। অনেক সময় বেপরোয়া বাসের চাপায় প্রাণ হারাচ্ছে পথচারী ও মোটরসাইকেল আরোহীরা। 

    হাইওয়ে থানার পরিসংখ্যান বলছে, ‘চলতি বছরের গত প্রায় আট মাসে ঢাকা-বরিশাল মহাসড়কের ৪০ কিলোমিটারের মধ্যে একাধিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে শতাধিক মানুষ। যার মধ্যে শুধুমাত্র গৌরনদী উপজেলাতেই ঘটেছে ৩৫টি দুর্ঘটনা। আশুকাঠি থেকে ভুরঘাটা সড়কে এসব দুর্ঘটনা ঘটেছে।

    থানা সূত্র জানিয়েছে, ‘গত ২৫ জুলাই মহাসড়কে বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ইলিশ পরিবহনের যাত্রীবাহী একটি বাস উল্টে ডোবায় পড়ে কমপক্ষে ২০জন আহত হয়।

    একদিন পরেই ২৬ জুলাই মহাসড়কের মাহিলাড়া এলাকায় বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়।

     গত ২ আগস্ট মহাসড়কের আশোকাঠী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের বাস উল্টে পুকুরে পড়ে। এ সময় বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় কমপক্ষে ১২ জন ।

    গত ৫ আগস্ট মহাসড়কের ইল্লা-ভুরঘাটার মধ্যবর্তী এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাক্টর দিয়ে তৈরি অবৈধ ট্রলির সংঘর্ষে বাসযাত্রী এক যুবক নিহত হয়। আহত হয় বাসের ১০ যাত্রী।
    সবশেষ, গত ৬ আগস্ট রাত আটটার দিকে মহাসড়কের কসবা এলাকায় নসিমন-মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন আহত হয়। এরমধ্যে দু’জনকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। একই দিন ভোররাতে আশোকাঠী এলাকায় মালবাহী একটি মিনি ট্রাক উল্টে খাদে পড়ে যায়। হাইওয়ে পুলিশের হিসেবে গত ৮ মাসে নিহতের সংখ্যা ১৭ জন।
    এছাড়া সর্বশেষ উজিরপুরে গত শনিবার সাকুরা পরিবহনের চাপায় একজন ইজিবাইক চালক নিহত হয়েছে।

    জানা গেছে, ২০২২ সালে বরিশাল জেলায় ১৬৮ দুর্ঘটনায় ১৮৩ জন মারা গেছে। ২০২২ সালে বরিশাল বিভাগের সব জেলায় দুর্ঘটনা ও মৃত্যু বেড়েছে। গতবছর বরিশাল জেলায় ১৬৮ দুর্ঘটনায় ১৮৩ জন মারা গেছে। ভোলায় ৪৮ দুর্ঘটনায় ৪৪ জন, ঝালকাঠিতে ২২ দুর্ঘটনায় ২৪ জন, পটুয়াখালীতে ৫২ দুর্ঘটনায় ৫৩ জন, পিরোজপুরে ৪৭ দুর্ঘটনায় ৫৪ জন এবং বরগুনায় ৪৫ দুর্ঘটনায় ৪০ জনের মৃত্যু হয়।

    যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক জানান, বরিশাল-কুয়াকাটা, ঝালকাঠি, ভাঙ্গা ও মাদারীপুরের শিবচরে গত ৮ মাসে শতাধিক যাত্রী নিহত হয়েছে । অতিরিক্ত গতি এবং ফিটনেসবিহীন গাড়িই দুর্ঘটনার প্রধান কারণ হয়ে দাড়িয়েছে।

    হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, মাওয়া থেকে স্পিডওয়েতে ভাঙ্গা পর্যন্ত এসেই দুই লেনের সড়কের সাথে সামঞ্জস্য রাখতে পারে না বেশিরভাগ চালক। এর ওপর কিছু চালক অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণেই বেশি দুর্ঘটনা ঘটেছে। বরিশালে সর্বশেষ বড় দুর্ঘটনাটি ঘটে ঝালকাঠির ছত্রকান্দায়। ১৭ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। চলতি বছরের ২১ জুলাই এই দুর্ঘটনায় আহত হয় আরো ১৮ জন।

    তিনি বলেন, রাজাপুর উপজেলার ছত্রকান্দা এলাকায় খুলনা-ঝালকাঠি সড়কে ঘটে এই দুর্ঘটনা। দুর্ঘটনাকবলিত বাশার স্মৃতি পরিবহনের বাসটি ভাডারিয়া থেকে ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসে। ছত্রকান্দায় পৌঁছার পর বাসটির চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এর আগে মাদারীপুরের শিবচরেও বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৯ জনের মৃত্যু হয়েছিল।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ