ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • সাঈদীর মরদেহের গায়েবানা জানাজার অনুমতি দেয়া হবে না

    সাঈদীর মরদেহের গায়েবানা জানাজার অনুমতি দেয়া হবে না
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহের গায়েবানা জানাজার অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

    সাঈদীর মৃত্যু-পরবর্তী জামায়াতে ইসলামীর প্রতিক্রিয়া নিয়ে মঙ্গলবার (১৫ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি একথা জানান।

    ডিএমপি কমিশনার দাবি করেন, জামায়াত-শিবিরের চরিত্র যে পাল্টায়নি, সেটা তারা আবারও প্রমাণ করেছে। সাঈদীর মরদেহ নিয়ে সারা রাত তাণ্ডব চালিয়েছেন তারা।

    খন্দকার গোলাম ফারুক বলেন, পুলিশের পক্ষ থেকে জানাজার অনুমতি দেয়া হয়েছিল। কিন্তু তার মরদেহ পিরোজপুরে নিতে দেবে না বলে হাজার হাজার নেতাকর্মী লাশবাহী গাড়ির ওপর শুয়ে পড়ে। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। তারা বঙ্গবন্ধু মেডিকেল দখলে নিয়ে নেয়। দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় উত্তেজিত নেতাকর্মীরা। পুলিশের ওপরও আক্রমণ চালায়।

    তিনি বলেন, ফেসবুক লাইভে এসে সারা দেশ থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ঢাকায় আসার আমন্ত্রণ জানানো হয়। বাধ্য হয়ে পুলিশ সীমিত আকারে শক্তি প্রয়োগ করে; টিয়ারশেল নিক্ষেপ করে।

    ডিএমপি কমিশনার আরও জানান, হাসপাতালে রোগীদের সার্বিক স্বাস্থ্যের কথা চিন্তা করে পুলিশ সীমিত আকারে শক্তি প্রয়োগে বাধ্য হয়। তাই তাণ্ডব চালানোর পরও মানবিক দিক বিবেচনা করে পুলিশ প্রথমে কোনো অ্যাকশনে যায়নি।

    রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সোমবার (১৪ আগস্ট) রাতে মারা যান দেলাওয়ার হোসাইন সাঈদী। তার আগে রোববার (১৩ আগস্ট) বিকেলে তিনি কাশিমপুর কারাগারে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়।

    ২০১৩ সালে তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, অপহরণ, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন ও ধর্মান্তর করাসহ মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ প্রমাণিত হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেন। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন দেলাওয়ার হোসাইন সাঈদী। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সাজা কমিয়ে মৃত্যুদণ্ডের পরিবর্তে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়।

    ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ২০১০ সালের ২৯ জুন সাঈদী গ্রেফতার হন। পরে ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ