ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • গৌরনদীতে মেম্বারের কাছে ইয়াবা বিক্রি করতে এসে গ্রেফতার মা-ছেলে

    গৌরনদীতে মেম্বারের কাছে ইয়াবা বিক্রি করতে এসে গ্রেফতার মা-ছেলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকা থেকে আট হাজার ৯২৬ পিস ইয়াবা ও ৩০ গ্ৰাম ইয়াবা ট্যাবলেটের গুঁড়াসহ স্থানীয় এক ইউপি মেম্বার ও তার দুই সহযোগীকে (মা ও ছেলে) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির ২০ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

    সোমবার (১৪ আগস্ট) বেলা সোয়া ১১টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।


    গ্রেফতাররা হলেন গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের মেম্বার সোহেল সরদার (৩২), কক্সবাজারের টেকনাফ থানার জাফরের বাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পূর্ব লেদা (লামার পাড়া) গ্ৰামের আব্দুল মান্নানের সাবেক স্ত্রী হালিমা বেগম (৪০) ও তার ছেলে মোহাম্মদ ফোরকান (২২)।

    পুলিশ জানায়, রোববার বিকেলে গৌরনদী এলাকার ভুরঘাটা বাসস্ট্যান্ডে বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ। এসময় স্থানীয় ইউপি মেম্বার সোহেলসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি প্যাকেটের মধ্যে ৪৭টি নীল রঙের প্যাকেটে আট হাজার ৯২৬ পিস ইয়াবা, ৩০ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুঁড়া ও নগদ ২০ হাজার টাকাসহ তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।


    হালিমা তার ছেলে ফোরকানকে নিয়ে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে কক্সবাজার থেকে ঢাকা হয়ে সোহেলের কাছে আসেন। এর আগেও তারা ইয়াবার একাধিক চালান গৌরনদীতে বিক্রি করে গেছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

    পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, ইউপি মেম্বার সোহেলের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। সেই মামলায় তিনি জেলও খেটেছেন। মাদক কারবারি হালিমার নামে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে। তারা প্রত্যেকেই পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ