ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির
  • ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

    ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ডোবায় পড়ে থাকা পরিত্যক্ত ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে নগরীর বাঘিয়া এলাকার পার্শ্ববর্তী বিসিক শিল্পনগরীর সীমানা প্রাচীরের মধ্যে থাকা একটি ডোবায় এ ঘটনা ঘটে।


    মারা যাওয়া শিশুরা হলো বাঘিয়া এলাকার নয়াদা বাড়ির বাসিন্দা আনোয়ার হোসেন ও দেলোয়ার হোসেনের মেয়ে। তারা সম্পর্কে চাচাতো বোন।

    বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


    স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো স্কুল শেষ করে বাড়িতে আসে ছয় বছর বয়সী দুই শিশু দ্বিনিয়া ও খাদিজা। খাওয়া-দাওয়া শেষ করে পাশের বিসিক মাঠে খেলতে যায় তারা। সেখানে ডোবায় পড়ে থাকা একটি পরিত্যক্ত ফুটবল তুলতে গিয়ে তারা পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এয়ারপোর্ট থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন