ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির
  • আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়: আবুল হাসানাত আবদুল্লাহ 

    আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়: আবুল হাসানাত আবদুল্লাহ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে ক্ষমতায় এসে দেশের প্রতিটি সেক্টরে কাঙ্খিত উন্নয়ন অগ্রগতি সাধন করেছেন। 

    আর এই উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও বিজয়ী করতে হবে। গতকাল বুধবার আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আর আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, ২০০১ সালের কথা। বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় এসে কি ধরণের অত্যাচার, জুলুম ও নির্যাতন করেছে। হত্যা, লুট, দখল থেকে শুরু করে জমির ফসল, পুকুরের মাছ, গোয়ালের গরু পর্যন্ত তারা জোর করে নিয়ে গেছে। 

    হাসানাত বলেন, বিএনপি জামাত জোট সরকার দেশের সম্পদ বিদেশে পাচার করছে। বিএনপি নেতা তারেক রহমান দেশের অর্থ-সম্পদ আত্মসাত ও পাচারের অভিযোগে সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে লন্ডনে অবস্থান করছে, সেখানে তিনি দেশ বিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। 

    সম্প্রতি আদালত তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের ৯ বছর ও ৩ বছর সাজা দিয়েছে। বিএনপি জামাত জোটের দুঃশাসনের কথা মাথায় রেখে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। 

    তিনি আরো বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকলে আগামী জাতীয় সংসদের নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে এবং প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলতে সক্ষম হবো। 

    রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা চেয়ারম্যান আব্দুর রইস সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন সেরনিয়াবাত, রতœপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মোস্তফা সরদারসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন