ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির
  • দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য বঙ্গবন্ধু কে হত্যা করা হয়: তালুকদার মো. ইউনুস 

     দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য বঙ্গবন্ধু কে হত্যা করা হয়: তালুকদার মো. ইউনুস 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেছেন, বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিকল্পিতভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ঘাতকরা।

    কিন্তু বঙ্গবন্ধুর সেই উন্নয়ন ধারা ও সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণে নিরলস কাজ করে যাচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাই ১৫ আগস্টের শোক কে শক্তিতে রুপান্তরিত করে দেশবিরোধী সকল ষড়যন্ত্র কে মোকাবিলা করতে তৃনমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।  

    পাশাপাশি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা কে বিজয়ী করার আহবান জানান তিনি। 

    গতকাল বুধবার  বিকেলে উজিরপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর কৃষকলীগের উদ্যোগে ১৫ আগস্ট  জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।  উজিরপুর উপজেলা কৃষকলীগের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল হোসেন, সহ সভাপতি আব্দুল মজিদ শিকদার বাচ্চু। 

    আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বেপারী।  সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কাল রাতে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, বেগম ফজিলাতুন্নেচ্ছা মুজিব সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন