ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির
  • গৌরনদীতে সড়ক দুর্ঘটানায় নারী চিকিৎসক নিহত

     গৌরনদীতে সড়ক দুর্ঘটানায় নারী চিকিৎসক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে আছড়ে পড়ে এক নারী ইন্টার্ন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রাইভেটকারের চালক।

    বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    নিহত ইকরা বিনতে হাফিজ (২৭) উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষণবিশ চিকিৎসক। আহত চালক নাহিদকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক তমাল সরকার জানান, ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১০৬৫৪৯) গৌরনদীর কটকস্থল এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছের ওপর আছড়ে পড়ে।

    এতে কারে থাকা চালক নাহিদ ও যাত্রী শিক্ষাণবিশ চিকিৎসক ইকরা বিনতে হাফিজ গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক ইকরাকে মৃত্যু ঘোষণা করেন।

    গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, গাছের সাথে সংঘর্ষে প্রাইভেট কারের চালকের অংশ দুমরে-মুচরে যায়। এজন্য প্রাইভেট কারের বডি কেটে আধাঘণ্টার প্রচেষ্টায় আহত চালককে বের করে আনা হয়। তবে তার আগেই নারী চিকিৎসককে বের করা হয়। তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা শুরুর সাথে সাথেই মৃত্যুবরণ করেন।

    উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. শেখ ফিরোজ কবির জানান, গত রাতে হাসপাতালে ডিউটি করেছে ডা. ইকরা বিনতে হাফিজ। ডিউটি শেষে সকালে বরিশালের উদ্দেশে রওনা হয়। পথে দুর্ঘটনার শিকার হয়ে নিহত হয়েছে। খবর পেয়ে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা রওনা হয়েছে। তার পরিবারকেও খবর দেয়া হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন