ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • মার্টিনেজের পরে বাংলাদেশে আসছেন ডি মারিয়া!

    মার্টিনেজের পরে বাংলাদেশে আসছেন ডি মারিয়া!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কিছুদিন আগেই বাংলাদেশে ঘুরে গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এবার দলটির তারকা ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া বাংলাদেশে আসবেন বলে গুঞ্জন উঠেছে। এদেশের সমর্থকদের জন্যই একবার ঘুরে যেতে চান ডি মারিয়া, এমনটিই জানিয়েছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম।

    ৮ আগস্ট ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমে অ্যাঞ্জেল ডি মারিয়ার এশিয়া সফরের বিষয়ে খবর প্রকাশিত হয়। যেখানে বলা হচ্ছে, আসন্ন দুর্গাপুজায় ভক্তদের আনন্দে মাতাতে ভারত সফর করবেন আর্জেন্টাইন তারকা। তবে ভারতে যাওয়ার আগে বাংলাদেশে আসতে পারেন ডি মারিয়া। 

    সংবাদ প্রতিদিনের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এক খবরে বলেছে, কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের উদ্যোগে এমিলিয়ানো মার্টিনেজ ভারতে এসেছিলেন। এবার তারই হাত ধরে আরেক তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া আসতে চলেছেন। সবকিছু ঠিক থাকলে দুর্গাপুজার ষষ্ঠীর দিনে কলকাতায় পা রাখবেন তিনি। তবে তার আগে বাংলাদেশে ঝটিকা সফরে যেতে পারেন আর্জেন্টাইন তারকা।

    ওই খবরে আরও বলা হয়েছে, বাংলাদেশ সফরের বিষয়ে ডি মারিয়া বেশ উচ্ছ্বসিত। যদিও এখন পর্যন্ত সবকিছু কেবল আলোচনার মধ্যেই সীমাবদ্ধ। তবে প্রিয় তারকাকে পেলে বাংলাদেশসহ ভারতের আলবিসেলেস্তে সমর্থকেরা আনন্দে ভাসবেন, এটি হলফ করে বলাই যায়। ধারণা করা হচ্ছে, আগামী ২১ থেকে ২৬ অক্টোবরের মধ্যে কলকাতায় পা রাখতে পারেন ডি মারিয়া।

    এ দিকে ভারত সফরের আগে গত ৩ জুলাই বাংলাদেশে এসেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। কিন্তু তিনি বাংলাদেশে আসলেও সাধারণ ভক্তরা একনজর প্রিয় তারকাকে দেখতে পারেননি। তাতে ক্ষোভও প্রকাশ করেছিলেন তারা। এবার কোনো তারকা আসলে যেন বিগত ঘটনার মতো না হয়, এমনটি আশা করেছেন আর্জেন্টাইন ভক্তরা। 

     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ