ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির
  • নতুন করে জমিসহ ঘর পাচ্ছে আরও ৩৭৯৫টি পরিবার

    মুজিববর্ষের উপহার শতভাগ ভূমি ও গৃহহীন মুক্ত হচ্ছে বরিশাল বিভাগের আরও ৭টি উপজেলা

    মুজিববর্ষের উপহার শতভাগ ভূমি ও গৃহহীন মুক্ত হচ্ছে বরিশাল বিভাগের আরও ৭টি উপজেলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শতভাগ ভূমি এবং গৃহহীন মুক্ত ঘোষণা হচ্ছে বরিশাল বিভাগের পাঁচটি জেলার আরও ৭টি উপজেলা। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে মুজিব শতবর্ষের উপহারের ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধনের সময় এ সাতটি উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন। এ নিয়ে বরিশাল বিভাগে শতভাগ গৃহ ও ভূমিহীন মুক্ত হবে ২৭টি উপজেলা।

    তাছাড়া এদিন বরিশাল বিভাগের ৬টি জেলায় আরও ৩ হাজার ৭৯৫টি পরিবারকে মুজিববর্ষের ঘর উপহার দেয়া হবে। এর আগে বিভাগে ২৪ হাজার ৭৮০টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে বিভাগে মোট উপকারভোগীর সংখ্যা দাঁড়াবে ২৮ হাজার ৫৭৫ জন।

    চতুর্থ দফায় প্রধানমন্ত্রীর গৃহ হস্তান্তর কার্যক্রম বাস্তায়নের লক্ষ্যে মঙ্গলবার দুপুর ১টায় বরিশাল সার্কিট হাউজের সভা কক্ষে বিভাগীয় প্রশাসন আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিভাগীয় কমিশনার মো. শওকত আলী।

    সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার বলেন, ‘৯ আগস্ট সকাল ১০টায় সারাদেশে চতুর্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে ভূমি ও গৃহহীনদের মাঝে জমিসহ ঘর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন অনুষ্ঠানে বরিশাল বিভাগ, জেলা এবং উপজেলা প্রশাসন স্ব স্ব কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন।

    এসময় বরিশাল জেলায় ৭৮৪টি, পটুয়াখালীর কলাপাড়া ও গলাচিপা উপজেলায় ৩৭৩টি, ভোলা জেলায় ৯১৩টি, পিরোজপুর সদর উপজেলায় ৬১৯টি, ঝালকাঠি সদর উপজেলায় ১৮৫টি এবং বরগুনার পাথরঘাটা, বেতাগী ও তালতলী উপজেলায় ৮৩১টি পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হবে।

    বিভাগীয় কমিশনার বলেন, ‘চতুর্থ ধাপের যেসব ঘর নির্মাণ করা হয়েছে তার প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ দেয়া হয় ২ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকা। এছাড়া প্রত্যেক উপকারভোগীকে দুই শতাংশ করে জমি রেজিস্ট্রি করে দেয়া হয়েছে। স্থানভেদে যার মূল্য ৫০ হাজার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত।

    তিনি আরও বলেন, ‘ইতিপূর্বে বরিশাল বিভাগের ২০টি উপজেলাকে শতভাগ ভূমি এবং গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। চতুর্থ ধাপে গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি বিভাগের ৫টি জেলার আরও ৭টি উপজেলাকে শতভাগ গৃহহীন মুক্ত ঘোষণা হবে।

    সাতটি উপজেলা হলো- পটুয়াখালীর কলাপাড়া ও গলাচিপা উপজেলা, পিরোজপুর জেলার সদর উপজেলা, বরগুনার পাথরঘাটা, বেতাগী ও তালতলী উপজেলা এবং ঝালকাঠি সদর উপজেলা। শতভাগ মুক্ত ঘোষণার পরেও এসব উপজেলায় ভূমি এবং গৃহহীন পরিবার বাদ পড়ে থাকে তবে পরবর্তীতে তাদেরকেও জমিসহ ঘর দেয়া হবে। বরিশাল বিভাগে কেউ ভূমি এবং গৃহহীন থাকবে না। বিভাগকে শতভাগ গৃহহীন মুক্ত ঘোষণা করতে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।

    সংবাদ সম্মেলনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) পারভেজ হাসান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আহসান হাবিব, বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন