ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু
  • পানিবন্দি অসংখ্য পরিবার, ঘরেও হয়নি রান্না 

    বর্ষণ কমলেও কাটেনি নগরীর জলাবদ্ধতা

    বর্ষণ কমলেও কাটেনি নগরীর জলাবদ্ধতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টানা তিনদিন পর বরিশালে কমেছে অতিভারী বর্ষণ। এতে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে টানা তিনদিন পর মানুষের উপস্থিতির সাথে বেড়েছে যানবাহনের চাপ।

    তবে কাটেনি জলাবদ্ধতার ভোগান্তি। নগরীর জনগুরুত্বপূর্ণ বটতলা সড়কসহ বেশিরভাগ এলাকার রাস্তাঘাট এখনো হাঁটুসমান পানির নিচে। পানি জমে থাকায় কোনটা রাস্তা আর কোনটা খাল তা বোঝা দুস্কর হয়ে দাঁড়িয়েছে। এলাকাগুলোর সড়কে মঙ্গলবারও জাহি জাল ও মশারি দিয়ে মাছ ধরতে দেখা গেছে স্থানীয়দের।

    ফলে প্রধান সড়ক ছাড়া এলাকার অভ্যন্তরীণ সড়কগুলোতে চলাচল করছে না যানবাহন। আবার চললেও যাত্রীদের গুণতে হচ্ছে প্রায় দ্বিগুণ ভাড়া। এমন পরিস্থিতিতে গৃহবন্দী হয়ে আছে নগরীর কয়েক হাজার পরিবার।

    মঙ্গলবার দুপুরে নগরীর বটতলা থেকে হাতেম আলী কলেজ চৌমাথা সড়ক, বটতলা আদম আলী হাজির গলি, অক্সফোর্ড মিশন রোড, করিমকুটির, কলেজ এভিনিউ, গোরস্থান রোড, বগুড়া রোড, বিএম স্কুল সড়ক, রূপাতলী হাউজিং, ধানগবেষণা সড়কের খ্রিস্টান কলোনী, পানি উন্নয়ন বোর্ডের ওয়াপাদা কলোনী, পার্শ্ববর্তী শেবাচিম হাসপাতালের চতুর্থ শ্রেণি স্টাফ কোয়ার্টার, কালুশাহ সড়ক, রসুলপুর, মোহাম্মদপুর, মুন্সিগ্যারেজ, কাজিপাড়া এবং কাউনিয়া এলাকায় গিয়ে দেখা গেছে, এসব স্থানের বেশ কিছু সড়কে পানি জমে আছে।

    এর মধ্যে বটতলা, কলেজ এভিনিউ এবং গোরস্থান রোড এলাকার সড়কগুলোতে হাঁটুর ওপর পানি জমে আছে। বটতলা দুই লেন সড়কের একলেনে যানবাহন চললেও অপর লেনে বেশি পানি জমে থাকায় যানবাহন চলছে না। 

    নগরীর গোরস্থান রোডের বাসিন্দারা জানিয়েছেন, ‘মৌসুমের রেকর্ড বৃষ্টিতে পানি জমে মানুষের ঘরের মধ্যে ঢুকে পড়ে। এ কারণে মঙ্গলবার এলাকার বেশিরভাগ টিনের, আধাপাকা এবং নিচু ঘরগুলোতে চুলায় আগুন জ্বলেনি। রাতে স্থানীয়দের উদ্যোগে খাবার রান্না করে এসব ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন এলাকার কিছু যুবক।

    বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক হুমায়ুন কবির জানান, ‘গত ৭ আগস্ট বরিশালে চলতি মৌসুমের সর্বোচ্চ ১৫৪.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।  
    তিনি বলেন, ‘৭ আগস্ট বিকাল ৩টার পর থেকেই অতিভারী বর্ষণ কমতে শুরু করে। তবে এখনো পুরোপুরিভাবে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়নি। মঙ্গলবারও সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সর্বশেষ রেকর্ড অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তাছাড়া মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার থেকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে বলে জানান আবহাওয়া অফিসের এই পর্যবেক্ষক।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন