ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু
  • জঞ্জালের শহরকে শান্তির বরিশাল হিসেবে গড়তে চাই : মেয়র খোকন সেরনিয়াবাত 

     জঞ্জালের শহরকে শান্তির বরিশাল হিসেবে গড়তে চাই : মেয়র খোকন সেরনিয়াবাত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, বিভিন্ন এলাকার মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি জলাবদ্ধতায় কতটা কষ্টে আছে নগরবাসী।  নগর নিয়ে বিভিন্ন জনে জঞ্জালের শহর বলে কথা বলেন তখন খুবই কষ্ট লাগে। জঞ্জালের শহর থেকে শান্তির শহর হিসেবে গড়তে চাই আপনাদের সকলকে নিয়ে। 

    মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল ক্লাবের অমৃত লাল দে মিলনায়তনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মদিন এবং  ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠান পূর্বে  আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

    খোকন সেরনিয়াবাত বলেন,  বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেছার অনুপ্রেরণাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনন্য উচ্চতায় নিতে সহায়তা করেছে। স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর অবদানের সবটুকু উৎসাহ ও অনুপ্রেরণা ছিল বঙ্গমাতার। তাই আসুন শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসীদের নিয়ে আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।   তিনি বলেন, নগরীতে কোনো জলাবদ্ধতা থাকবে না। আমি অবশ্যই  নির্বাচনী সব প্রতিশ্রুতি রক্ষা করবো। এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের শহীদদের স্মরণ করেন। 

    মহানগর আওয়ামী লীগের সহসভাপতি  এডভোকেট আফজালুল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এর সহধর্মিণী লুনা আব্দুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড কেবিএস আহমেদ কবীর, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি আনিচ উদ্দিন শহিদ,  আইনজীবী সমিতির সাবেক সভাপতি লষ্কর নুরুল হক,  মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম ইতালি শহিদ, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ সদস্য অসীম দেওয়ান, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বিএম কলেজ ছাত্রলীগ বাকসুর সাবেক ভিপি মঈন তুষার, সাবেক অধ্যাপিকা শাহ শাজেদাসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন