ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু
  • হুমকিতে ১২,১৯১ হেক্টর জমির রোপা আমন চাষ

    প্রবল বর্ষণে পানির নিচে রোপা আমনের বীজতলা

    প্রবল বর্ষণে পানির নিচে রোপা আমনের বীজতলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আষাঢ়ে তেমন বৃষ্টিপাত না হলেও শ্রাবণ মাসে গত রোববার ও সোমবারের ভারী বৃষ্টিপাতে ডুবেছে বরিশাল অঞ্চলের ক্ষেতখামার। জেলার বিভিন্ন স্থানে ভাঙা বাঁধের অংশ দিয়ে পানি প্রবেশ করে রোপা আমন এবং আমনের বীজতলাসহ অন্যান্য ফসল প্লাবিত হয়েছে। বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এসব জমির ফসল পানিতে প্লাবিত হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  

    বাবুগঞ্জ উপজেলার ওলানকাঠী গ্রামের কৃষক এহসান হোসেন জানান, গত একমাস আগে তিনি ৪০ শতাংশ জমিতে রোপা আমনসহ বিভিন্ন জাতের ৫০ কেজি ধানের বীজতলা চারা রোপণ করেছেন। কিন্তু গত দুদিনের প্রবল বর্ষণে তাঁর ধানের চারা পানিতে তলিয়ে গেছে। এতে তাঁর প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান এহসান। 

    একই অভিযোগ করেছেন আগৈলঝাড়া উপজেলার ফুলসুরি গ্রামের কৃষক কমল কৃষ্ণ। তিনি জানান, ৩২ শতাংশ জমিতে রোপা আমনের ৮ কেজি বীজতলা রোপণ করেছেন।  কিন্তু বেড়িবাধ ভেঙে পানি প্রবেশ করে ক্ষেতখামার সব তলিয়ে গেছে। এখন আমন আবাদ কীভাবে হবে, তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার। 

    উজিরপুর উপজেলার শিকারপুরের নারী কৃষক মাসুদা বেগম বলেন, দুই জ্যৈষ্ঠ জমিতে ৮৫ কেজি আমনসহ চার প্রকারের বীজ তলা রোপণ করেছেন। কিন্তু দুদিনের ভারী বৃষ্টির পানিতে চারা তলিয়ে ২৫ হাজার টাকা ক্ষতি হয়েছে। 

    তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, গত রোববার ও সোমবারের ভারী বৃষ্টিতে কৃষক মাঠে নেমে পড়েছে। জেলায় চলতি মৌসুমে ১ লাখ ২৫ হাজার ৩০০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এর মধ্যে রয়েছে উচ্চ ফলনশীল জাতের ধান। এছাড়া এরি মধ্যে ১২ হাজার ১৯১ হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদ শুরু হয়ে গেছে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুরাদুল হাসান। 

    তিনি জানান, আষাঢ় এবং শ্রাবণের মধ্যবর্তী সময় পর্যন্ত জেলায় তেমন বৃষ্টিপাত না হওয়ায় একদিকে যেমন দাবদাহ বৃদ্ধি পায় অন্যদিকে আমনের চারা রোপণও দেরি হতে থাকে। জেলায় ৮ হাজার ৭৭৬ হেক্টর বীজ তলা রয়েছে। তবে এর মধ্যে ১০ হাজার ৭৫০ হেক্টর জমিতে বীজতলা রোপন করা হয়েছে। 

    কৃষি কর্মকর্তা মুরাদুল হাসান জানান, বৃষ্টিতে রোপা আমান চাষাবাদে আীর্শবাদ হলেও  ফসলি চাষাবাদে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে  আগামী ১৫ আগস্ট পর্যন্ত রোপা আমনের চারা লাগানো সম্ভব হলে ফলনে তেমন সমস্যা হবে না বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুরাদুল হাসান। 


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন