উজিরপুরে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আ. মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শওকত আলী, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা জিনিয়া আফরিন। পরে ৫ নারীর হাতে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এইচকেআর