জঞ্জালের শহরকে শান্তির বরিশাল হিসেবে গড়তে চাই : মেয়র খোকন সেরনিয়াবাত

বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, বিভিন্ন এলাকার মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি জলাবদ্ধতায় কতটা কষ্টে আছে নগরবাসী। নগর নিয়ে বিভিন্ন জনে জঞ্জালের শহর বলে কথা বলেন তখন খুবই কষ্ট লাগে। জঞ্জালের শহর থেকে শান্তির শহর হিসেবে গড়তে চাই আপনাদের সকলকে নিয়ে।
মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল ক্লাবের অমৃত লাল দে মিলনায়তনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মদিন এবং ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠান পূর্বে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
খোকন সেরনিয়াবাত বলেন, বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেছার অনুপ্রেরণাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনন্য উচ্চতায় নিতে সহায়তা করেছে। স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর অবদানের সবটুকু উৎসাহ ও অনুপ্রেরণা ছিল বঙ্গমাতার। তাই আসুন শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসীদের নিয়ে আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।
তিনি বলেন, নগরীতে কোনো জলাবদ্ধতা থাকবে না। আমি অবশ্যই নির্বাচনী সব প্রতিশ্রুতি রক্ষা করবো।এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের শহীদদের স্মরণ করেন।
মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট আফজালুল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এর সহধর্মিণী লুনা আব্দুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড কেবিএস আহমেদ কবীর, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি আনিচ উদ্দিন শহিদ, আইনজীবী সমিতির সাবেক সভাপতি লষ্কর নুরুল হক, মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম ইতালি শহিদ, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ সদস্য অসীম দেওয়ান, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বিএম কলেজ ছাত্রলীগ বাকসুর সাবেক ভিপি মঈন তুষার, সাবেক অধ্যাপিকা শাহ শাজেদাসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
এইচকেআর