ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম
  • পদ্মা সেতুতে ছবি উঠলো বিশ্বকাপ ট্রফির 

    পদ্মা সেতুতে ছবি উঠলো বিশ্বকাপ ট্রফির 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আইসিসি বিশ্বকাপ ট্রফির ফটোশ্যুট অনুষ্ঠিত হলো বাংলাদেশের আইকনিক স্থাপনা পদ্মা সেতুতে। গতকাল সোমবার বিকেলে আইসিসি বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে অফিসিয়াল ফটোশ্যুট করা হয় পদ্মা সেতুতে।

    পদ্মা সেতুকে পেছনে রেখে আয়োজন করা হয় বিশ্বকাপ ট্রফির অফিসিয়াল ফটোশ্যুটটের। প্রমত্তা পদ্মার ওপর বাংলাদেশের গর্ব হয়ে দাঁড়িয়ে রয়েছে পদ্মা বহুমুখি সেতু। সেই পদ্মা নদী এবং পদ্মা সেতুর সামনে তোলা হলো বিশ্বকাপ ট্রফির ছবি।

    আইসিসি ওয়ার্ল্ড কাপ ট্রফির ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে গত রোববার রাত ১২টার পরই বিশ্বকাপ ট্রফিটি বাংলাদেশে এসে পৌঁছায়। তিনদিন অবস্থান করবে বাংলাদেশে। এরপর চলে যাবে কুয়েতে।

    তিনদিনের সফরের প্রথম দিন আজ পদ্মা বহুমুখি সেতুতে অফিসিয়াল ফটোশ্যুটের আয়োজন করা হয়। আইসিসি ট্রফি ওয়ার্ল্ড ট্যুরের কর্মকর্তাদের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন বিসিবি কর্মকর্তারা।

    পদ্মা সেতুতে অফিসিয়াল ফটোশ্যুট শেষ করে ঢাকায় ফিরে এসেছে আইসিসি বিশ্বকাপ ট্রফি। ৮ আগস্ট, মঙ্গলবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ট্রফি প্রদর্শন করা হবে।
    সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। তবে এই প্রদর্শনীতে থাকতে পারবে না সাধারণ মানুষ। এখানে উপস্থিত থাকবেন জাতীয় দলের ক্রিকেটার, নারী জাতীয় দল, বর্তমান ও সাবেক জাতীয় ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক ও মিডিয়া কর্মীরা।

    সর্বসাধারণের জন্য বিশ্বকাপ ক্রিকেট ট্রফি দেখার সুযোগ মিলবে আগামী বুধবার (৯ আগস্ট)। স্থান, পান্থপথের বসুন্ধরা সিটি শপিংমল। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বসুন্ধরা শপিংমলে বিশ্বকাপ ট্রফি সর্বসাধারনের জন্য প্রদর্শন করা হবে। এরপর ট্রফি ফিরে যাবে পরবর্তী গন্তব্য, কুয়েতে।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ