ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু
  • চতুর্থ পর্যায়ে মুজিবর্ষের উপহারের ঘর পাচ্ছে বরিশালের ৮৭৪টি পরিবার

    চতুর্থ পর্যায়ে মুজিবর্ষের উপহারের ঘর পাচ্ছে বরিশালের ৮৭৪টি পরিবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামীকাল ৯ আগস্ট আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় মুজিববর্ষের উপহার হিসেবে সারাদেশে ভূমি ও গৃহহীন পরিবারে মাঝে জমিসহ ঘর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কার্যক্রমের আওতায় বরিশাল জেলায় নতুন করে আরও ৮৭৪টি পরিবার পাবে মুজিববর্ষের উপহারের ঘর।

    এর আগে তিন দফায় বরিশাল জেলায় ৩ হাজার ২৪০টি ভূমি ও গৃহহীন পরিবারকে মুজিববর্ষের ঘর উপহার দেয়া হয়েছে। এ নিয়ে জেলায় উপকারভোগীর সংখ্যা দাঁড়াবে ৪ হাজার ১১৪ জন। পর্যায়ক্রমে আরও এক হাজার ৮২১টি পরিবারকে জমিসহ ঘর বুঝিয়ে দেয়া হবে।

    চতুর্থ দফায় প্রধানমন্ত্রীর গৃহ হস্তান্তর কার্যক্রম বাস্তায়ণের লক্ষ্যে সোমবার সকাল ১১টায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। তিনি জানিয়েছেন, ‘বাকী ঘরগুলো নির্মাণ কার্যক্রম চলামান রয়েছে।

    জেলা প্রশাসক জানান, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী  উদযাপনের জন্য মুজিববর্ষ ঘোষণা করা হয়। এ বর্ষে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণে ‘‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবেনা’ বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। তার নির্দেশনায় সারাদেশে ভূমিহীন-গৃহহীন পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে।

    তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ণের লক্ষ্যে বরিশাল জেলায় ৫ হাজার ৯৩৫টি ভূমি ও গৃহহীন পরিবারকে তালিকাভুক্ত করা হয়। এদের মধ্যে বিভিন্ন পর্যায়ে ৩২৪০টি গৃহ প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করে উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর করেন।

    চতুর্থ পর্যায়ে বরিশাল জেলার ১০টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ৮৭৪টি পরিবারের জন্য নির্মিতব্য গৃহ হতে কবুলিয়তসহ গৃহ উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
    এর মধ্যে বরিশাল বরিশাল সদর উপজেলায় ২৫৬টি, মেহেন্দিগঞ্জে ১৫০টি, উজিরপুরে ২০টি, বানারীপাড়ায় ১৬৩টি, মুলাদীতে ২০টি, বাবুগঞ্জে ৬২টি, হিজলায় ১৬৮টি এবং আগৈলঝাড়া উপজেলায় ৩৫টি। অসমাপ্ত গৃহ ও কবুলিয়ত সম্পাদনের কাজ দ্রুত সমাপ্ত করা হবে।

    অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ্ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার উপ-পরিচালক গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুধীজনরা উপস্থিত ছিলেন।

    সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, ‘স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটি অন্যরকম এক উদ্যোগ। এর মাধ্যমে ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল, অসহায় জনগোষ্ঠির পুনর্বাসন হবে। আয়বর্ধক কর্মকা- সৃষ্টির মাধ্যমে দারিদ্র দূর হবে।

    তিনি বলেন, এই প্রকল্পের আওতায় উপকারভোগী পরিবারের সদস্যদের প্রয়োজনীয় আয়বর্ধক বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে, যাতে তারা সমাজের মূল ধারায় সম্পৃক্ত হয়ে নিজেদের জীবনমান উন্নয়নে সক্ষম হয়। এই প্রক্রিয়ায় দেশের দারিদ্র দূরীকরণের পাশাপাশি বিনির্মিত হবে সুখী-সমৃদ্ধ জাতির পিতা বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন