ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু
  • বরিশালে চুরি হওয়া ৯ ল্যাপটপ উদ্ধার, আটক ৩

    বরিশালে চুরি হওয়া ৯ ল্যাপটপ উদ্ধার, আটক ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদী উপজেলার একটি মাদরাসার শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে চুরি হওয়া নয়টি ল্যাপটপ উদ্ধারসহ চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

    সোমবার (৭ আগস্ট) বরিশাল জেলা পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসালম সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

    আটকরা হলেন- গৌরনদী উপজেলার কাশেমাবাদ এলাকার আলাউদ্দিন বয়াতির ছেলে সিয়াম আহম্মেদ (২০), দক্ষিণ বিজয়পুর এলাকার নাছির শরীফের ছেলে রেজাউল শরীফ (২৮) ও একই উপজেলার কলাবাড়িয়া এলাকার প্রয়াত টমাস রায়ের ছেলে পার্থ রায় (২৩)।

    দুপুর ১২ টার দিকে নিজ কার্যালয়ে সম্মেলনকক্ষে পুলিশ সুপার জানান, গত ৩ আগস্ট রাতে গৌরনদীর কাশেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদরাসার মূল ভবনের দ্বিতীয় তলায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে নয়টি ল্যাপটপ চুরি হয়। এ ঘটনায় মাদরাসার অধ্যক্ষ আবু সাঈদ মো. কামেল বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে গৌরনদী মডেল থানায় মামলা করেন।

    মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৬ আগস্ট) উপজেলার কাশেমাবাদ এলাকা থেকে সিয়ামকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ছয়টি ল্যাপটপ তার কাছ থেকে উদ্ধার করা হয়। পরে চুরির সঙ্গে জড়িত রেজাউল ও পার্থকে দক্ষিণ বিজয়পুর থেকে গ্রেপ্তার করে আরও তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

    পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন সবাই আন্তঃজেলা চোর চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ল্যাপটপ চুরি করে আসছেন। মামলার তদন্ত চলছে।

    তিনি আরও বলেন, পুরো চুরির বিষয়টি আমরা খতিয়ে দেখছি। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে। কারণ এর পেছনে আর কারা আছে তাদের শনাক্ত করা প্রয়োজন। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি চুরি, তবে আমরা বলবো সাধারণ চুরি নয়, আদর্শে আঘাতের মতো বিষয় এটি। তা নাহলে বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর ও হিজলাতে এ রকম আরও কয়েকটি ল্যাবসহ সারাদেশের বিভিন্ন জায়গায় ল্যাবগুলোতেই চুরি হচ্ছে কেন। এর মূল উদ্ঘাটন করা হবে।

    মাদরাসার অধ্যক্ষ আবু সাঈদ কামেল বলেন, মাদরাসার ক্যাম্পাসে নৈশপ্রহরী থাকলেও বিষয়টি তিনি টের পাননি। চোর গাছ বেয়ে দোতলায় উঠে চুরি করেছে। চোরদের একজন সিয়াম এক সময় এ মাদরাসার ছাত্র ছিল।

    সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শাহজাহান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রেজওয়ান আহমেদ, গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন