ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু
  • আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৯ বছর পর প্রথমবার সিজারিয়ান অপারেশন

    আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ৪৯ বছর পর প্রথমবার সিজারিয়ান অপারেশন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়া ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৪৯ বছর পর প্রথমবারের মতো সিজারিয়ান অপারেশন চালু করা হয়েছে।

    সোমবার (৭ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো এক প্রসূতি মায়ের সিজারিয়ান অপারেশনের করা হয় উপযোগী করে গড়ে তোলা অপারেশন থিয়েটারে।


    ওই কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, ১৯৭৪ সালে আগৈলঝাড় স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়।  তবে এখানে কিছুটা ক্রিটিক্যাল, যাদের নরমাল ডেলিভারি সম্ভব নয় তাদের জন্য সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা চালু ছিল না। ফলে এখান থেকে রোগীদের প্রাইভেট ক্লিনিক নয়তো বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হতো।

    দীর্ঘ সময় পর স্থানীয় সংসদ সদস্য (এমপি) আবুল হাসানাত আব্দুল্লাহর ঐকান্তিক প্রচেষ্টা ও আগৈলঝাড়া উপজেলার সন্তান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদারের সহযোগিতায় আধুনিক যন্ত্রপাতিসহ অত্যাধুনিক অপারেশন থিয়েটার চালু করা হয়েছে।

    তিনি বলেন, ছয় মাস আগে থেকে অপারেশন থিয়েটার প্রস্তুতির কাজ শুরু হলে আজ সেটি বাস্তবে কাজে এলো। এদিন প্রথমবারের মতো উত্তর বড়মগড়া গ্রামের জটিল জয়ধরের স্ত্রী স্বপ্না বাগচীর (৩০) সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রথমবারের মতো একটি ছেলে সন্তানের জন্ম দেয়। চলতি সপ্তাহে আরও দুইটি সিজারিয়ান অপারেশন হবে, এখন থেকে নরমাল ডেলিভারির সঙ্গে আমাদের এখানে এটিও চালু থাকবে। এতে করে সরকারের ইচ্ছা, প্রান্তিকপর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কাজ আরও এগিয়ে যাবে।

    সিজারিয়ান অপারেশনে দায়িত্ব পালন করেন গাইনি বিশেষজ্ঞ ডা. মশিউর রহমান, অ্যানেথেস্থিয়া বিশেষজ্ঞ ডা. আনিচুর রহমান, মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স মাধবীলতা রাজীব, সম্পা ভাণ্ডারী ও মাধবী গাইন প্রমুখ।

    নবজাতকের বাবা জটিল জয়ধর জানান, বিনামূল্যে এ হাসপাতালে আমার স্ত্রী সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ছেলের জন্ম হয়। চিকিৎসকদের সহযোগিতায় আমার স্ত্রী এবং সন্তান দুইজনই সুস্থ আছেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৪৯ বছর পর প্রথমবারের মতো সিজারিয়ান অপারেশনের বিষয়ে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত হাসপাতালে উপস্থিত হয়ে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার পর এই এলাকার সাধারণ মানুষের চাহিদা ছিল বিনামূল্যে যেকোনো অপারেশন করা। এরই ধারাবাহিকতায় এতদিন পর অপারেশন থিয়েটার চালু হওয়াতে এখানকার মানুষ যেকোনো জটিল রোগের অপারেশন করতে পারবেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন