ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম
  • পদ্মা সেতুতে বিশ্বকাপ ট্রফির ফটোসেশন

    পদ্মা সেতুতে বিশ্বকাপ ট্রফির ফটোসেশন
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপ শুরুর আগে প্রতিবারই বিশ্ব ভ্রমণে বের হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ট্রফি। তারই অংশ হিসেবে এশিয়া মহাকাশ থেকে শুরু হয়েছে এবারের ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুর।

    বিশ্ব ভ্রমণে গতকাল মধ্যরাতে ঢাকায় এসে পৌঁছায় ওয়ানডে বিশ্বকাপ ট্রফি। তিন দিনের সফরে সোমবার ফটোসেশনের জন্য ট্রফিটি নিয়ে যাওয়া হয় পদ্মা বহুমুখী সেতুতে। 

    বিকাল ৩টার দিকে হেলিকপ্টারে করে আইসিসি বিশ্বকাপ ট্রফি পদ্মা সেতুর মাওয়া প্রান্তের পদ্মা সেতু প্রকল্পের ১ নম্বর সার্ভিস এরিয়াতে নেয়ার কথা ছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে বিকাল সাড়ে ৪টার দিকে ট্রফি নিয়ে আসা হয় পদ্মা সেতুর ১ নম্বর পিলার সংলগ্ন এলাকায়।
    সেখানে প্রমত্তা পদ্মার তীরে স্বপ্নের পদ্মা সেতুকে ঘিরে চলে আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বকাপের অফিশিয়াল ফটোসেশন। সেখানে আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় পদ্মা সেতুর মাওয়া প্রান্ত উৎসবের আমেজ বিরাজ করে।

    এরপর ৮ আগস্ট ট্রফি আনা হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সকাল ৯টা থেকে ১২টা অবধি ট্রফি থাকবে মিরপুরে। এই সময়ে জাতীয় দলের পুরুষ ও নারী ক্রিকেটাররা, বর্তমান ও সাবেক ক্রিকেটার, বোর্ডের কর্মকর্তা, সংগঠক ও গণমাধ্যমের কর্মীদের সামনে প্রদর্শন করা হবে।  

    জনসাধারণের জন্য ট্রফিটি উন্মুক্ত করা হবে ৯ আগস্ট। এদিন ঢাকার পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে দর্শকরা দেখতে পারবেন ট্রফিটি। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রফিটি থাকবে এখানে। কোনো টিকিট ছাড়াই দেখবে পারবেন দর্শকরা। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ