গৌরনদীতে বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংর্ঘষে নিহত ১, আহত ৮

বরিশালের গৌরনদীতে ঢাকাগামী ইউনিক পরিবহনের যাত্রীবাহি একটি বাস ও গৌরনদীগামী বালুবাহি ট্রাক্টরটলীর (পেকু) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে ঘটনাস্থলে বাসের যাত্রী অজ্ঞাতনামা এক যুবক (২৪) নিহত ও ৮ যাত্রী আাহত হয়েছে। শনিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার ভূরঘাটা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত ১ জনকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপতালে এবং গুরুতর আহত ৬ যাত্রীকে গৌরনদী ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিষয়টি গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা নিশ্চিত করেছেন।
এইচকেআর