ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত 
  • হিজলায় পল্লী চিকিৎসক মিলন হত্যা মামলার আসামি গ্রেফতার

    হিজলায় পল্লী চিকিৎসক মিলন হত্যা মামলার আসামি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলা উপজেলার মেয়েমানিয়া ইউনিয়নের খাগেরচর পল্লী চিকিৎসক মিলন হত্যা মামলার আসামি আ. রশিদ ঘরামির ছেলে আকতার ঘরামী (৩০) কে শনিবার দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার হরিনাথপুর বন্দর থেকে হিজলা থানার এসআই মনিরুজ্জামান নেতৃত্বে আটক করা হয়।

    জানা যায়, গত ৩০ জানুয়ারি রাতে প্রেমিকা রাহেলা বেগমের ফোন পেয়ে পরকিয়া প্রেমিক পল্লী চিকিৎসক মিলন দপ্তরির সাথে রাত সাড়ে ১১ টার দিকে বাড়িতে দেখা করতে যান। তখন ঘরে থাকা রাহেলা বেগমের শশুর আব্দুর রশিদ ঘরামি মিলন দপ্তরিকে দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে তাঁর চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয়। এ সময় মিলন পালানোর চেষ্টা করলে রাহেলা বেগম লাঠি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে। 

    পরে রাহেলা বেগম ও তাঁর শ্বশুর, দেবর মিলে লাশ গুম করে ফেলে। এরপর নিহত মিলনের বড় ভাই সবুজ দপ্তরি বাদী হয়ে হিজলা থানায় নিখোঁজের সাধারণ ডায়রি করে। পরে দুই জনের নাম উল্লেখ করে ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা হয়।

    পরে ২৫ জুলাই হিজলা থানা পুলিশ প্রেমিকা ও তাঁর শশুর হিজলা থানায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়ে আত্মসর্পন করলে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এ হত্যাকাণ্ডে সাথে জড়িত থাকার অপরাধে আক্তার উজ্জামান ঘরামিকে আসামি করা হয়। গত শুক্রবার উপজেলার হরিনাথপুর বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে হিজলা থানার এস আই মনিরুজ্জামান আটক করেন। 

    এ ব্যাপারে হিজলা থানার অফিসার ইনচার্জ জুবায়ের জানান, পল্লী চিকিৎসক মিলন দপ্তর হত্যার সাথে জড়িত থাকার কারনে আকতারকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ