ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত 
  • শান্তি সমাবেশে নিহত মাদরাসাছাত্রের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি

    শান্তি সমাবেশে নিহত মাদরাসাছাত্রের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের শান্তি সমাবেশে দু’গ্রুপের সংঘর্ষে নিহত মাদরাসাছাত্র হাফেজ রেজাউল করিমের হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন।

    শুক্রবার (০৪ আগস্ট) বাদ জুমা জামে বায়তুল মোকাররম মসজিদের সামনে সদররোড থেকে এ মিছিল বের করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার নেতারা। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

    মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগর শাখার সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম।

    ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক গাজী মুহাম্মাদ রেদোয়ানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের বরিশাল মহানগরে ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আরিফুর রহমান এবং সংগঠনটির সরকারি বিএম কলেজ শাখার সভাপতি মুহাম্মাদ মহিউদ্দিন।

    এসময় নেতাকর্মীরা বলেন, সরকার দলীয় যুবলীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশে অন্তঃকোন্দলে মাদরাসাছাত্র হাফেজ রেজাউল হত্যার দায় আওয়ামী লীগকেই নিতে হবে। খুনিরা সরকার দলীয় হওয়ায় এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি,যা খুবই নিন্দনীয়। আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি সর্বোচ্চ বিচারের দাবি জানাই।

    এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগরের সহ-সভাপতি তানভীর আহমেদ শোভন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ ত্বলহা হাসান,তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক এইচ এম তরিকুল ইসলাম, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ রিফাত লস্কর, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ মুমিনুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ মুঈনুল ইসলাম প্রমুখ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ