ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত 
  • বরিশালে ফেনসিডিলসহ আটক এক

    বরিশালে ফেনসিডিলসহ আটক এক
    আটকৃত সেন্টু ‍ইসলাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    বরিশাল নগরীর হাতেম আলী কলেজ এলাকা থেকে ৮ বোতল ফেনসিডিলসহ সেন্টু ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসাযীকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। এসময় মিলন আকন নামে অপর  মাদক ব্যবসায়ি পালিয়ে যায়। 

    বৃহস্পতিবার রাত পৌনে ১১ টার দিকে নগরীর হাতেম আলী কলেজ সংলগ্ন ফকির ভিলা থেকে সেন্টু ইসলামকে আটক করা হয়। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার এসআই সাইদুর রহমান । 

    তিনি জানান,  গোপন সংবাদের ভিত্তিতে  বৃহস্পতিবার রাত পৌনে ১১ টার দিকে নগরীর হাতেম আলী কলেজ সংলগ্ন ফকির ভিলার দোতালায় সেন্টু ইসলামের ভাড়াটিয়া বাসায় অভিযান চালানো হয়। ‍

    এসময় ‍এক বোতল ফেনসিডিলসহ সেন্টুকে ‍আটক করা হয়।‍এসময় ঘটনাস্থল থেকে সু কৌশলে পালিয়ে যায় অপর মাদক ব্যবসায়ী মিলন আকন ওরফে গাছ মিলন। পরে রায়পাশা কড়াপুর ইউনিয়নের মাকড়কাঠি গ্রামের হযরত আলীর ছেলে পলাতক মিলন আকনের বাসা থেকে আরো ৭ বোতল ফেনসিডিল ‍উদ্বার । ‍এ ঘটনায় আটককৃত সেন্টু ইসলাম ও পলাতক মিলন আকনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

    এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আটককৃত আসামিকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে আটকে অভিযান অব্যহুত রয়েছে। 
     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ