ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত 
  • ঝুঁকি নিয়ে রোজ চলাচল করছে কয়েক হাজার মানুষ 

    ৯ বছরেও মেরামত হয়নি বরিশাল সিটির আয়রন ব্রিজ

    ৯ বছরেও মেরামত হয়নি বরিশাল সিটির আয়রন ব্রিজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৯ বছরেও মেরামতের উদ্যোগ নেয়া হয়নি বরিশাল সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের চলাচলের একমাত্র আয়রন ব্রিজটি। ফলে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে প্রতিদিন এই ব্রিজ দিয়ে চলাচল করছে কয়েক হাজার মানুষ।

    স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিন ব্রিজটির উপর দিয়ে ভাটারখাল কলোনির বাসিন্দাদের পাশাপাশি মুক্তিযোদ্ধা পার্ক ও কীর্তনখোলা নদীর ওপর থাকা খাদ্য গুদামের পন্টুনেও যেতে মানুষ চলাচল করেন। এমনকি কোস্টগার্ডের সদস্যরাও তাদের জেটিতে যান এই পন্টুন পার হয়ে যায়। অথচ মেরামত না হওয়ায় ব্রিজটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। 

     বৃহস্পতিবার দুপুরে গিয়ে দেখা যায়, এলাকার লোকজনের উদ্যোগে  লোহার কাঠামোর উপর কাঠের পাটাতন ফেলে কোনো রকম চলাচল করছেন। ভাটার খাল কলোনির বাসিন্দা গৃহবধূ পারভিন বেগম বলেন, শওকত হোসেন হিরণের মৃত্যুর পর দুইবার মেয়র পাল্টাইছে। কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। এর বড় প্রমাণ ভাটার খালের ওপর একমাত্র আয়রন ব্রিজটি। বারবার বলার পরও পুনঃনির্মাণ তো দূরের কথা, মেরামতেরও কোনো উদ্যোগ নেয়া হয়নি। 
     
    এলাকার ব্যবসায়ী সোহেল বলেন, ভোটের সময় অনেকে অনেক প্রতিশ্রুতি দেন, কিন্তু ভোট শেষ হলে কেউ কথা রাখে না। গত ৯ বছর  ব্রিজটি দিয়ে চলাচল একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এ ব্রিজ দিয়ে কীর্তনখোলা নদীর তীরবর্তী মানুষগুলোকে চলাচল করতে হচ্ছে। তাদের ভোগান্তির কোনো শেষ নেই।

    এ বিষয়ে সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এটি এম এম শহীদুল্লাহ বলেন, ৭ লাখ টাকা ব্যয়ে আয়রন ব্রিজটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু ঠিকাদার কাজটি না করায় এ অবস্থায় রয়ে গেছে।  

    এ ব্যাপারে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবুল বাশার জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে আয়রন ব্রিজ সংস্কারের উদ্যোগ নেয়া হবে।  


    এএস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ