ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত 
  • মেহেন্দিগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

    মেহেন্দিগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জে সর্বস্তরের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করছেন নবাগত জেলা প্রশাসক শহিদুল ইসলাম। সভা শেষে সরকারি আশ্রয়ণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন তিনি। 

    বৃহস্পতিবার দুপুরে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সুধীজন, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। 

    মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুননবীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক শহিদুল ইসলাম ছাড়াও বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)শাহ রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মাহফুজ-উল-আলম, সহকারী কমিশনার (ভূমি)তানভীর আহাম্মেদ, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দিন খান, ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, থানার ওসি শফিকুল ইসলাম ও  মুক্তিযোদ্ধা শাহ আলম বয়াতী।

    সভায় উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা, সামাজিক-সাংস্কৃতিক ও সুশীল  নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভার আগে ১৫ আগস্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। পরে মতবিনিময় সভায় সরকারের লক্ষ-উদ্দেশ্য বাস্তবায়নে সবার সহযোগীতা কামনা করেন জেলা প্রশাসক। 

    সভা শেষে মেহেন্দিগঞ্জ উপজেলার চর এককুরিয়া ইউনিয়নের শান্তিরহাট এলাকায় আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শন করেন শহিদুল ইসলাম। এ সময় ২০ জন উপকারভোগীর মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে চাল, ডাল, তেল ও আলু প্রদান এবং ২৩ জন উপকার ভোগীদের মাঝে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকাসহ মোট ২ লাখ ৮৫ হাজার টাকার ঋণ সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ